বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নেতৃত্বে পজিটিভ রাজনীতির প্রত্যাশা ছিল, এনসিপির কিছু নেতার আচরণে হতাশা: রাশেদ খান

    নেতৃত্বে পজিটিভ রাজনীতির প্রত্যাশা ছিল, এনসিপির কিছু নেতার আচরণে হতাশা: রাশেদ খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নতুন রাজনৈতিক দল এনসিপি (ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি)–এর কিছু নেতার রাজনৈতিক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

    তিনি বলেন, ভাবছিলাম এনসিপি এই দেশে পজিটিভ পলিটিক্স করবে, কিন্তু তাদের কতিপয় নেতা আওয়ামী প্রপাগান্ডা মেশিনের চেয়েও দ্রুত গতিতে নোংরা রাজনীতি শুরু করেছে।

    রাশেদ খানের দাবি, এনসিপির কিছু নেতার ফেসবুক পেজ ও আইডি থেকে যেভাবে প্রোপাগান্ডামূলক তথ্য ছড়ানো হচ্ছে, তা অনেকটা আওয়ামী লীগের ভ্যারিফায়েড পেজ থেকে ছড়ানো তথ্যের মতোই। তিনি গাজীপুরে "হানিট্র্যাপ" বা "কলগার্ল" ঘটনার উদাহরণ টেনে বলেন, এটি একটি পরিকল্পিত চরিত্র হননের কৌশল ছিল, যাকে চাঁদাবাজির লাইভ বলে প্রচার করে সারা দেশে উত্তেজনা ছড়ানো হয়েছে।

    রাশেদ খান আরও বলেন, গেম চেঞ্জ হয়ে যাওয়ায় মানুষের আস্থা উল্টো এনসিপির দিকেই নষ্ট হয়েছে।

    তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, যে দলই হোক না কেন, বিএনপি কিংবা জামায়াত নেতাকর্মীরা কোনো অন্যায় করলে সেটার সমালোচনা এবং প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হননের রাজনীতি বন্ধ না হলে দেশে রাজনৈতিক সহনশীলতা ফিরবে না।

    তিনি বিশেষভাবে এনসিপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি পজিটিভ পলিটিক্স না করে পুরাতন ধাঁচেই রাজনীতি করেন, তবে পরিবর্তনটা হবে কীভাবে?

    রাশেদ খানের এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, নতুন রাজনৈতিক শক্তির ভেতর থেকে এ ধরনের আত্মসমালোচনা এবং গঠনমূলক প্রতিবাদ রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতি গঠনের ইঙ্গিত দেয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন