বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বিএনপির সমর্থন না থাকলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন নুরের

    বিএনপির সমর্থন না থাকলে জামায়াতের রাজনীতি নিয়ে প্রশ্ন নুরের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জামায়াতে ইসলামীকে নিয়ে বিএনপির অবস্থান পরিবর্তন হলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে—এমন প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

    পোস্টে নুরুল হক নুর লেখেন, ‘আ.লীগ তো জামায়াতকে নিষিদ্ধ করেই গেছে। বিএনপি যদি জামায়াতের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, জামায়াত রাজনীতি করতে পারবে?’

    তিনি আরও প্রশ্ন করেন, ‘জামায়াতের মূর্খ নেতাকর্মীরা কি এ কথা উপলব্ধি করতে পারে?’

    জামায়াত-শিবিরের কর্মীদের সমালোচনা করে নুরুল হক নুর দাবি করেন, দলটির কর্মীরা যতই সক্রিয়তা দেখাক, জামায়াত কখনোই দেশের মূলধারার রাজনৈতিক দল হয়ে উঠতে পারবে না।

    তার বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক এবং ভবিষ্যতে এ সম্পর্কের পরিবর্তন হলে জামায়াতের অবস্থান কী হতে পারে, তা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন