বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • নতুন জায়গাও লাগছে পুরোনো! দায়ী সোশ্যাল মিডিয়া

    নতুন জায়গাও লাগছে পুরোনো! দায়ী সোশ্যাল মিডিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ায় আগেভাগেই গন্তব্যের ছবি-ভিডিও দেখে ফেলায় নতুন জায়গায় গিয়ে আগের মতো বিস্ময় বা রোমাঞ্চ অনুভব করছেন না অনেক পর্যটক। অতিরিক্ত অনলাইন গবেষণার কারণে ভ্রমণের স্বতঃস্ফূর্ত আনন্দ কমে যাচ্ছে বলে উঠে এসেছে একটি আন্তর্জাতিক জরিপে।

    ইউরোনিউজ প্রকাশিত ওই জরিপে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও লাতিন আমেরিকার ১০ হাজার ৬৮৪ জন প্রাপ্তবয়স্কের মতামত নেওয়া হয়।

    জরিপ অনুযায়ী, ৭৪ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ভ্রমণের আগে গন্তব্য সম্পর্কে এত বেশি তথ্য সংগ্রহ করেন যে সেখানে গিয়ে নতুন কিছু আবিষ্কারের অনুভূতি অনেকটাই হারিয়ে যায়।

    এছাড়া ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, প্রথমবার কোনো স্থানে গেলেও আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও দেখার কারণে জায়গাটি তাদের কাছে পরিচিত মনে হয়েছে। আর ৬৪ শতাংশ জানিয়েছেন, অনলাইনে আগেই দেখে রাখায় দর্শনীয় স্থান বা জনপ্রিয় ভিউপয়েন্ট সহজেই চিনে ফেলতে পেরেছেন।

    জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কিরিল লিয়াখ বলেন, মানুষ ভ্রমণের আগে অনিশ্চয়তা কমাতে তথ্য খোঁজেন। এতে পরিকল্পনা সহজ হলেও নতুন জায়গা প্রথমবার আবিষ্কারের যে বিশেষ অনুভূতি, তা অনেকটাই ম্লান হয়ে যায়।

    বিশেষজ্ঞদের মতে, ভ্রমণের প্রকৃত আনন্দ ধরে রাখতে সবকিছু আগে থেকে অনলাইনে দেখে নেওয়ার বদলে কিছুটা অজানাকে জায়গা দেওয়া উচিত। এ জন্য ডিজিটাল কনটেন্টের পাশাপাশি গাইডবুক ব্যবহার, স্থানীয় বাসিন্দাদের পরামর্শ নেওয়া এবং নির্দিষ্ট পরিকল্পনার বাইরে ঘুরে দেখার অভ্যাস ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে পারে।

    তাদের মতে, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা কমাতে পারলে ভ্রমণের বিস্ময়, কৌতূহল এবং নতুন কিছু আবিষ্কারের আনন্দ আবারও ফিরে আসতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন