বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ‘আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন, কষ্টটা অনুভব করছি’: হানজালা

    ‘আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন, কষ্টটা অনুভব করছি’: হানজালা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ও দীর্ঘ সময়ের লোডশেডিংয়ে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালাও বিদ্যুৎবিভ্রাট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তিনি নিজেও এলাকাবাসীর মতো বিদ্যুৎহীন অবস্থায় আছেন।

    সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টা ৪৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।

    স্ট্যাটাসে এমপি হানজালা বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে তার নির্বাচনী এলাকার শিবচরবাসীকেও একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    তিনি বলেন, ‘শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।’

    বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তার টিম প্রতিনিয়ত পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন এলাকাতেই বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

    এমপি হানজালা বলেন, বিদ্যুতের ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে। দ্রুত এই সংকটের সমাধান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, মানুষের কষ্ট তাদেরও কষ্ট দেয়। বিদ্যুৎ না থাকলে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি করে মানুষের স্বস্তি ফিরিয়ে আনা প্রয়োজন।

    শিবচরবাসীর পাশে থাকার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সবার প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন