বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক কামরুল হাসান

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক কামরুল হাসান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফেইক আইডি থেকে অপপ্রচার করে বিতর্কিত মানবজমিনের সাংবাদিক’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসান।

    লিখিত এক প্রতিবাদে তিনি জানান, ১৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নতুন কাগজ পত্রিকায় ‘ফেইক আইডি থেকে অপপ্রচার করে বিতর্কিত মানবজমিনের সাংবাদিক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটিতে বলা হয়েছে যে আমি ‘Afnan Raj’ নামে একটি ফেইক আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে অশালীন ও আক্রমণাত্মক মন্তব্য করি।

    কোনো ধরণের প্রমাণ কিংবা অভিযোগ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন গ্রুপের ইন্ধনে আমার নাম দিয়ে এই ধরণের সংবাদ প্রকাশ করে আমার মানহানি করা হয়েছে। সম্প্রতি আমাকে ঘিরে বিভিন্ন ধরণের গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের অংশ হিসেবে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। 

    ইতোমধ্যে আমি এসব ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রকাশিত নিউজে উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলকে ব্যবহার করে ছাত্রদলের সাথে একটি দ্বান্দিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। সেই নিউজে ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের যে বক্তব্য দেওয়া হয়েছে সেটিও ভুলভাবে প্রচার করা হয়েছে যেটি ইমরান হোসেন প্রধান এবং ফরহাদ হোসেন স্বীকার করেছে যার প্রমাণ আমার কাছে রয়েছে এবং আপনাদের প্রেরণ করা হয়েছে। 

    প্রকাশিত সংবাদে আমার যে বক্তব্য প্রকাশ করা হয়েছে সেটিও নতুন কাগজ থেকে নেওয়া হয়নি। এছাড়া এই নিউজে আমাকে নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কোনো কমিটিতেই আমার নাম নেই কিংবা ছাত্রলীগের রাজনীতির সাথে আমার কোনো ধরণের সম্পর্ক ছিল না। আমি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরেই নিরাপদ সড়ক আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগের রোষানলে পড়ি এবং এরপর থেকেই ক্যাম্পাস সাংবাদিকতার সাথে যুক্ত হই। 

    ২০২৩ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে একটি নিউজ করার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রলীগ মিলে বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে আমিসহ আরও ২ সাংবাদিকের নামে মামলা দেওয়া হয় । ২০২৪ সালের গণঅভ্যুত্থানে একজন সংবাদকর্মী হিসেবে অভ্যুত্থানের পক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং এর জন্য বিভিন্ন হুমকিরও শিকার হয়েছি।


    অফিস নোট: প্রকাশিত সংবাদের জন্য দৈনিক নতুন কাগজ আন্তরিকভাবে দুঃখিত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন