শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাতৃত্বের অলৌকিক রহস্য: সন্তানের কোষ সারাজীবন মায়ের শরীরে

    মাতৃত্বের অলৌকিক রহস্য: সন্তানের কোষ সারাজীবন মায়ের শরীরে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় মা এবং সন্তানের মধ্যে শুধু খাবার ও অক্সিজেনই আদানপ্রদান হয় না, তাদের কোষও একে অপরের শরীরে প্রবেশ করে। সন্তানের জন্মের পর যদিও তারা আলাদা হয়ে যায়, তবুও সেই কোষগুলো মায়ের শরীরে থেকে যায়।

    বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই কোষগুলো মায়ের মস্তিষ্ক, হৃদপিণ্ড, ফুসফুস এবং ত্বকেও ছড়িয়ে থাকে, কখনো কখনো জীবনজুড়ে। এই ঘটনার বৈজ্ঞানিক নাম “মাইক্রোচিমেরিজম”। নামটি এসেছে গ্রিক পুরাণের কাইমেরা থেকে, যার শরীরে বিভিন্ন প্রাণীর অংশ ছিল।

    গবেষণায় আরও জানা গেছে, এই বিদেশি কোষগুলো নিষ্ক্রিয় নয়। মায়ের শরীরে কোনো ক্ষত বা আঘাত হলে সন্তানের কোষগুলো সেখানে পৌঁছে গিয়ে সারাতে সাহায্য করে, এমনকি হৃদরোগে হৃদযন্ত্রের টিস্যু মেরামতেও অংশ নেয়।

    বিশেষজ্ঞরা বলছেন, এটি প্রমাণ করে যে মায়ের এবং সন্তানের সম্পর্ক শুধু আবেগের নয়, শারীরিকভাবেও চিরস্থায়ীভাবে সংযুক্ত। এই আবিষ্কার মাতৃত্বকে আরও গভীর ও অলৌকিক হিসেবে প্রমাণ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ