বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • নারীদের স্বাস্থ্যের জন্য সুপারফুড: বীজের গুরুত্ব ও উপকারিতা

    নারীদের স্বাস্থ্যের জন্য সুপারফুড: বীজের গুরুত্ব ও উপকারিতা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠে। বিশেষ করে যাদের PCOS/PCOD, থাইরয়েড সমস্যা, আয়রন ডেফিসিয়েন্সি, মেনোপজ, অনিয়ন্ত্রিত ওজন বা Poor gut health-এর মতো সমস্যা রয়েছে, তাদের জন্য সুপারফুড অন্তর্ভুক্ত করা বিশেষ উপকারী।

    সুপারফুড হিসেবে বিভিন্ন বীজের গুরুত্ব বেশি। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, তিল, তিশি, সূর্যমুখী, কুমড়ো ও চিয়া বীজ নিয়মিত ডায়েটে রাখা উচিত। এই বীজগুলো শুকনো খোলায় ড্রাই রোস্ট করে এয়ার টাইট বক্সে সংরক্ষণ করলে দীর্ঘসময় ব্যবহারযোগ্য থাকে। প্রতিদিন মাত্র ১–২ চামচ খাওয়া যেতেই উপকার পাওয়া যায়।

    প্রধান বীজগুলো ও তাদের উপকারিতা:

    • তিল (Sesame Seeds): প্রচুর ক্যালসিয়াম, আয়রন ও জিঙ্ক রয়েছে। হাড়ের স্বাস্থ্য, হরমোন ব্যালান্স, চুল ও ত্বকের যত্নে সহায়ক।

    • তিশি (Flaxseeds): ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, লিগন্যান ও ফাইবার সমৃদ্ধ। হরমোন ভারসাম্য, পিরিয়ড নিয়মিত রাখা ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

    • সূর্যমুখী বীজ (Sunflower Seeds): ভিটামিন E, সেলেনিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ। ত্বক উজ্জ্বল রাখে, হরমোন ও মুড হেল্প করে।

    • কুমড়োর বীজ (Pumpkin Seeds): জিঙ্ক সমৃদ্ধ, মেনোপজ সিম্পটম কমাতে এবং হরমোন ব্যালান্সে উপকারী।

    • চিয়া বীজ (Chia Seeds): ফাইবার, ওমেগা-৩, আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ। হজম ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে এবং হাড় শক্ত রাখতে সহায়ক।

    বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বীজগুলো নিয়মিত ডায়েটে যুক্ত করলে নারীদের শরীর ও ত্বকের স্বাস্থ্য ভালো থাকে। পাশাপাশি পরিবারের অন্য সদস্যদেরও সুস্থ থাকার প্রতি উদ্বুদ্ধ করা যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন