শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সোহেল তাজের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ হাইকমান্ডকে ইঙ্গিত

    সোহেল তাজের ফেসবুক পোস্টে আওয়ামী লীগ হাইকমান্ডকে ইঙ্গিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। গণতান্ত্রিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে এক শ্রেণির নেতাদের অরাজক কর্মকাণ্ড, সহিংস রাজনীতি ও তাণ্ডব। গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, লুটপাট— সবকিছু পেছনে ফেলে তারা আবারও মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার লক্ষ্যে তথাকথিত আন্দোলনের নামে তাণ্ডব সৃষ্টির উদ্দেশ্যে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়গুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে একটি পোস্ট দিয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

    ক্ষমতার কি লোভ- ১ লাখ বেলুন নাকি বাসে আগুন? শিরোনামে দুপুরের দিকে দেওয়া ওই পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে— নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে।’ 

    তিনি পোস্টে বলেছেন, ‘আমার আশ্চর্য লাগে, যখন চিন্তা করি— যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে? এর মানে একটাই— এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এরই পরিণতি হিসেবে খেসারত দিতে হবে নিরীহ, নিরপরাধ নেতাকর্মীদের।’

    পোস্টটি তিনি সরাসরি কাদের ইঙ্গিত করে দিয়েছেন তা স্পষ্ট নয়। তবে প্রতীয়মান হয়, আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ করেই সোহেল তাজ পোস্টটি করেছেন। কেননা, ৫ আগস্টের পর থেকে তিনি তার সাবেক দলের সমালোচনায় ব্যাপক সোচ্চার। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন