শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট হলে কী কী লক্ষণ ও করণীয়

    নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট হলে কী কী লক্ষণ ও করণীয়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নারীদের শরীরে হরমোনের ভারসাম্য (Hormonal imbalance) ঠিক না থাকলে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, হরমোনের সমস্যা প্রথমে শনাক্ত করা অত্যন্ত জরুরি। বয়স, জীবনযাপন, থাইরয়েড সমস্যা, পলিসিস্টিক ওভারিস সিন্ড্রোম (PCOS) ও অতিরিক্ত স্ট্রেস—সবকিছুই হরমোন লেভেলের উপর প্রভাব ফেলে।

    ডাক্তারের পরামর্শে হরমোনের সমস্যা সনাক্ত করতে কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করানো উচিত। এর মধ্যে TSH, T3, T4 (Hypothyroidism), প্রোল্যাক্টিন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন লেভেল, ব্লাড সুগার এবং ইনসুলিন লেভেল অন্তর্ভুক্ত। PCOS সন্দেহ হলে আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা প্রয়োজন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, রিপোর্ট না দেখে শুধু লক্ষণ দেখে ওষুধ শুরু করা ঠিক নয়।

    হরমোনের সমস্যার প্রধান লক্ষণগুলো হলো:

    • মাসিক অনিয়মিত হওয়া

    • হঠাৎ ওজন বেড়ে যাওয়া

    • অতিরিক্ত চুল পড়া

    • মুখে ব্রণ

    • মুড সুইং বা খিটখিটে ভাব

    • অতিরিক্ত ক্লান্তি

    ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন, হরমোন ভারসাম্য রক্ষায় জীবনধারায় কিছু পরিবর্তন আনা জরুরি। এর মধ্যে রয়েছে:

    1. সুষম খাদ্য গ্রহণ: প্রোটিন, শাকসবজি, ফাইবার ও ওমেগা-৩ সমৃদ্ধ খাবার খাওয়া; চিনি ও জাঙ্ক ফুড কমানো।

    2. নিয়মিত ব্যায়াম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটাহাঁটি বা হালকা ব্যায়াম করা।

    3. পর্যাপ্ত ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ: ৭–৮ ঘণ্টা ঘুম, মেডিটেশন এবং মোবাইল কম ব্যবহার করা।

    4. প্রয়োজনীয় টেস্ট করানো: ডাক্তার নির্দেশমতো TSH, T3, T4, আল্ট্রাসাউন্ড ইত্যাদি পরীক্ষা।

    5. চিকিৎসা নেওয়া: যদি PCOS, থাইরয়েড বা অন্যান্য হরমোন সমস্যা থাকে, তবে গাইনী বা এন্ডোক্রাইনোলজিস্টের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া।

    বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি তিন মাসের বেশি মাসিক বন্ধ থাকে, অতিরিক্ত রক্তক্ষরণ হয় বা হঠাৎ ওজন বেড়ে যায়, তবে দ্রুত ডাক্তার দেখানো আবশ্যক। নিজে থেকে হরমোনাল ওষুধ নেওয়া ঝুঁকিপূর্ণ।

    ডাক্তারদের মতে, হরমোনের সমস্যা লুকিয়ে রাখার পরিবর্তে সচেতন হলে সহজেই সমাধান সম্ভব। নারীরা নিজের যত্ন নিলে সুস্থ জীবন নিশ্চিত করা সম্ভব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন