বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • তোমার হতে চাই

     তোমার হতে চাই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিরোনাম : তোমার হতে চাই
            কবি : লাকী প্রধান 

    আমি শুধু তোমার হতে চাই,
    যেমন করে গোধূলির আলো মেশে আঁধারে,
    যেমন করে শ্রাবণের মেঘ ঝরে পড়ে তৃষ্ণার্ত চরাচরে,
    ঠিক তেমনি, তেমনি করে আমি তোমার গভীরে হারাই।

    হৃদয়ের সবটুকু নীল ঢেলে দিয়ে,
    আমি কেবল তোমারই ছবি আঁকি মনের ক্যানভাসে,
    পৃথিবীর কোলাহল থেমে যাক দূরে,
    আমি শুধু থেকে যাই তোমার নিভৃত পঙ্ক্তির পাশে।

    তোমার শব্দের মিছিলে আমি হই এক নীরব সুর,
    তোমার কবিতার ছন্দে খুঁজে পাই আমার ঘর,
    পরের জন্মে নয়, এই জন্মেই—
    আমি হতে চাই তোমার অস্তিত্বের অবিচ্ছেদ্য স্বর।

    আমি কেবল তোমারই হতে চাই—
    ঠিক যেমন অতলান্ত সাগর মেশে দিগন্তের নীলিমায়,
    যেমন করে নিশীথিনী ডুবে থাকে ধ্রুবতারার মায়ায়।
    সংসারের যত কোলাহল, যত মিছে আয়োজন,
    সব তুচ্ছ করে আমি খুঁজি তোমার ওই নিভৃত বিজন।

    আমার পঙ্ক্তিরা আজ তোমার চরণে হতে চায় লুটোপুটি,
    মোর ভাবনার আকাশে থাক কেবল তোমারই রূপের জুটি।
    যেমন শ্রাবণ-ধারা তৃষিত মাটির টানে নেমে আসে ভূমি’পরে,
    তেমনই আমার সকল আবেগ মিশে যাক তোমারই অন্তরে।
    আমি চাই না কোনো যশের মুকুট, চাই না মর্ত্যের দান,
    আমি শুধু হতে চাই তোমারই হৃদয়ে অমর সুরের গান।

    আমি শুধু তোমার হতে চাই—
    ঠিক যেমন লতাটি জড়ায় নিবিড় বনের তরু,
    যেমন করে পিপাসায় বুক চিরে চায় মরু।
    চেনা এই পৃথিবীর সব আয়োজন আজ লাগে বড় পর,
    আমি কেবল তোমার ভাবনায় বাঁধতে চাই ঘর।

    আমার সারাটি দিনের ক্লান্তি শেষে যখন সন্ধ্যা নামে,
    আমি তোমাকে খুঁজে ফিরি আমার শরীরের প্রতিটি ঘামে।
    যেমন করে ঝরা বকুল মাটির বুকে সঁপে দেয় প্রাণ,
    আমিও তোমার চরণে ঢেলেছি আমার সকল অভিমান।

    আমার  নয়নের কাজলে লেখা থাক কেবল তোমারই নাম,
    আষ্টেপৃষ্ঠে আমায় বেঁধে রাখুক তোমার  মায়ার ধাম।
    আমি চাই না কোনো রাজপ্রাসাদ, চাই না অলঙ্কার,
    তোমার ওই হদয়টুকুই হোক আমার শ্রেষ্ঠ উপহার।

    যেমন করে পূর্ণিমা চাঁদ জোয়ার আনে সাগরে,
    তেমনই তোমার পরশ জাগুক আমার এই অন্তরে।
    আমি হতে চাই তোমার সেই কবিতার শেষ পঙ্ক্তিটি,
    যা পড়ার পর কবির মনে নামবে চিরসুখের বৃষ্টি।

    কখনো যদি মেঘ জমে তোমার ওই কপালের ভাঁজে,
    আমি হব সেই পলে শান্ত সুবাতাস বিরহের মাঝে।
    শত বাধা, শত দেয়াল যদি আসে আমাদের মাঝখানে,
    আমি তোমায় খুঁজে নেবই হৃদয়ের গভীর টানে।

    যে পথে গেলে ফুরায় না পথ, মেশে অসীমের গায়,
    আমি সেই পথেরই যাত্রী হতে চাই তোমারি ইশারায়।
    তোমার প্রতিটি নিশ্বাসে যেন আমার ঘ্রাণ মিশে রয়,
    তোমার প্রতিটি ভাবনায় যেন আমারই হয় জয়।

    আমি কেবল প্রেমিকা নই, হতে চাই তোমার সত্তার ভাগ,
    তোমার জীবনের ক্যানভাসে আমিই যেন হই শ্রেষ্ঠ অনুরাগ।
    ফুরিয়ে যাক সময়, থেমে যাক সব চেনা কোলাহল,
    আমি শুধু তোমার হতে চাই, এই কামনায় আমি চপল।

    তোমার প্রতিটি দীর্ঘশ্বাসে যেন আমারই নাম লেখা রয়।
    আমি কোনো ক্ষণস্থায়ী মোহের বাঁধন হতে চাই না কভু,
    আমি হতে চাই তোমার অস্তিত্বের চিরন্তন ধ্রুব।
    যেখানে সময় থমকে দাঁড়ায়, ফুরিয়ে যায় সব ভাষা,
    সেখানেই গড়েছি আমি তোমার হতে চাওয়ার শেষ ভালোবাসা।

    আমার সত্তার রন্ধ্রে রন্ধ্রে আজ এই এক সুরই বাজে,
    আমি সার্থক হতে চাই কেবল তোমারই সৃষ্টির মাঝে।
    পৃথিবীর সব পথ ফুরিয়ে গেলেও আমি থাকব স্থির,
    তোমার হতে চাওয়ার এই ভাবনায়, শান্ত গভীর তীর।

    আমাকে তোমার ভাবনার অলিগলিতে একটু দিও ঠাঁই ,
    যেখানে কোনো সংশয় নেই, নেই কোনো সীমানা।
    আমি শুধু তোমার হতে চাই—
    এই একটুকু প্রাপ্তি ছাড়া, আর কিছু নেই তো আমার জানা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ