বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • হাসির আড়ালে আমি 

     হাসির আড়ালে আমি 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিরোনাম : হাসির আড়ালে আমি 
            কবি : লাকী প্রধান 

    এক মুখ হাসি, হাজারটা কথা বলা, আর চেনা সেই রূপ,
    সবাই দেখে আমি কত সুখী, অথচ ভেতর নিশ্চুপ।
    আড্ডার মাঝে চড়া সুরে হাসি, মাতিয়ে রাখি ঘর,
    কেউ জানে না নিজের কাছেই আমি কতটা পর।

    রঙিন আবরণে ঢেকে রাখি আমি বিবর্ণ সব ক্ষত,
    অভিনয় করে কাটিয়ে দিই দিন, ক্লান্ত জমানোর মতো।
    সবাই আমায় শক্ত ভাবে, ভাবে পাহাড়ের মতো স্থির,
    জানেনা কেউ হাসির নিচেই আমার বয়ে যায় অশ্রুনীর।

    বুকের বাঁপাশে চাপা পড়ে আছে কত না বলা দীর্ঘশ্বাস,
    শুকনো হাসিতে সাজিয়ে রাখি বিষণ্ণ এক আকাশ।
    দিনের আলোর ভিড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলি,
    রাতের আঁধারে একাকী আমি মিছে প্রদীপ জ্বালি।

    হাসির ঝিলিক ঠোঁটের কোণে, চোখে খুশির ঘোর,
    বাইরে আমি উজ্জ্বল অতি, যেন নতুন ভোর।
    সবাই ভাবে সুখে আছি, নেইকো মনে দুখ,
    আমার হাসি দেখেই বুঝি সবাই পায় সুখ?

    কিন্তু যখন রাত্রি নিঝুম, ক্লান্তি আসে ফিরে,
    একাকীত্বের চাদর তখন নেয় যে আমায় ঘিরে।
    উজ্জ্বল সেই হাসির নিচে চাপা অনেক স্মৃতি,
    কেউ জানে না সেই আঁধারে আমার বসতি।

    অশ্রুগুলো জমিয়ে রাখি চোখের এক কোণে,
    হাসির আড়ালে কত লড়াই,অবিরত চলে মনে।
    জগত দেখে শুধু আমার সাজানো এক মুখ,
    ভিতরে চাপা পড়ে থাকা, কেউ না দেখে অসুখ।

    বলার মতো নেইকো ভাষা, বোঝার মতোও নেই কেউ,
    বুকের ভেতর আছড়ে পড়ে বেদনার এক ঢেউ।
    তবুও আবার সকাল হলে মুখোশ নিই যে পরে,
    হাসির আড়ালে লুকাই আমি,নিজের মতো করে।

    মুখোশটা যখন আমার খসে পড়ে একা নির্জনতায়,
    অন্ধকারটা জাপটে ধরি গভীর নীরবতায়।
    হাসিটা আমার বর্ম শুধু, আঘাত সইবার তরে,
    একাকী আমি বিষাদ সিন্ধু হাসির আড়ালে মরে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ