বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • ফেসবুক পোস্টে মাহফুজ আলম

    আমাকে ঘিরে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষের রাজনীতি চলছে

    আমাকে ঘিরে ব্যক্তিগত আক্রমণ ও বিদ্বেষের রাজনীতি চলছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের কিছু কর্মী ও অনলাইন অ্যাকাউন্ট তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যক্তিগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদ্বেষমূলক প্রচারণা ও হুমকিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে।

    বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এসব কথা বলেন। “সব দোষ মাহফুজ আলমে’র ইতিবৃত্ত” শিরোনামের ওই পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে তাকে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা, আক্রমণাত্মক মন্তব্য এবং রাজনৈতিক বিদ্বেষ ছড়ানো হচ্ছে।

    পোস্টে তিনি বলেন, জুলাই আন্দোলনের পক্ষের বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে মতাদর্শগত বিতর্ক থাকলেও ব্যক্তিগত আক্রমণ কোনো সমাধান নয়। তার ভাষ্য অনুযায়ী, নীতি ও আদর্শ নিয়ে আলোচনা হওয়ার পরিবর্তে তাকে ব্যক্তি হিসেবে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

    মাহফুজ আলম দাবি করেন, তিনি বর্তমানে কোনো সরকারি দায়িত্বে নেই এবং সক্রিয় রাজনৈতিক পদেও নেই। এরপরও তাকে ঘিরে সমালোচনা ও আক্রমণ অব্যাহত রয়েছে। তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কেন ব্যক্তিগত বিদ্বেষের মাত্রা এতটা বৃদ্ধি পাচ্ছে।

    পোস্টের একাংশে তিনি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি ও গোষ্ঠী তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলছে এবং তার প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব প্রকাশ করছে। এসব কর্মকাণ্ডকে তিনি উদ্বেগজনক বলে উল্লেখ করেন।

    একই সঙ্গে তিনি রাজনৈতিক অঙ্গনে ব্যক্তিগত আক্রমণ ও গালিগালাজের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নীতি, কর্মসূচি ও মতাদর্শভিত্তিক বিতর্কের আহ্বান জানান। তার মতে, একটি উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনের জন্য যুক্তিনির্ভর আলোচনা ও সহনশীল রাজনৈতিক পরিবেশ প্রয়োজন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ