বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • বিশ্বকাপ ব্যয়ের বদলে ক্ষুধার্তদের খাদ্য সহায়তার আহ্বান আহমাদুল্লার

    বিশ্বকাপ ব্যয়ের বদলে ক্ষুধার্তদের খাদ্য সহায়তার আহ্বান আহমাদুল্লার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক শায়খ আহমাদুল্লাহ বিশ্বকাপ আয়োজনের বিপুল ব্যয়ের তুলনায় বিশ্বের ক্ষুধার্ত মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

    সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লেখেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে প্রায় ২২০ বিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। অন্যদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, বছরে প্রায় ৮২ কোটি ৮০ লাখ ক্ষুধার্ত মানুষের খাদ্যচাহিদা পূরণে মাত্র ৪০ বিলিয়ন ডলার প্রয়োজন।

    তিনি আরও উল্লেখ করেন, একদিকে কোটি কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে, অন্যদিকে বিশাল অর্থ ব্যয় হচ্ছে খেলাধুলা কেন্দ্রিক আয়োজনের পেছনে। এ বৈপরীত্য নিয়ে তিনি মানবিক মূল্যবোধের সংকটের দিকেও ইঙ্গিত করেন।

    শায়খ আহমাদুল্লাহর মতে, বর্তমান বৈশ্বিক বাস্তবতা মানবিকতার ঘাটতি ও মূল্যবোধের অবক্ষয়কে স্পষ্ট করে তুলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ