বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম

    ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত কিন্তু আলোচনার জন্ম দেওয়া পোস্ট করেছেন। সেখানে তিনি নিজেকে সম্ভাব্য ‘বলির পাঁঠা’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও অনেকে একই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বলে ইঙ্গিত দেন।

    শনিবার (২৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাহফুজ আলম লেখেন, আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা। এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না।

    পোস্টে তিনি আরও আহ্বান জানান, বিভেদ ও ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য। তাঁর ভাষায়, “শত্রুর সেবা করে কেউ বলির পাঁঠা হবেন না। বলির পাঁঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভ্রাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন। সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন।”

    পোস্টের শেষাংশে মাহফুজ আলম জার্মান-আমেরিকান উদ্যোক্তা পিটার থিয়েল-এর একটি উদ্ধৃতি শেয়ার করেন। সেখানে বলা হয়েছে, সম্ভবত প্রতিটি আধুনিক রাজাই এমন এক বলির পাঁঠা, যে কেবল নিজের মৃত্যুদণ্ড কিছু সময়ের জন্য পিছিয়ে দিতে পেরেছে।

    এছাড়া তিনি ফরাসি দার্শনিক রেনে জিরার-এর লেখা বই পড়ারও পরামর্শ দেন।

    তবে পোস্টে তিনি কোনো ব্যক্তি, সংগঠন বা নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি। ফলে তাঁর এই মন্তব্যের প্রেক্ষাপট সম্পর্কে এখনো স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ