বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির
  • ‘মিশরের বিপক্ষে ফিফাই জিতেছে’, ফেসবুক পোস্টে আসিফ নজরুল

    ‘মিশরের বিপক্ষে ফিফাই জিতেছে’, ফেসবুক পোস্টে আসিফ নজরুল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘গতকালের খেলায় মিশরের সঙ্গে ফিফা জিতেছে।’

    বুধবার (৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

    পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘গতকালের খেলায় মিশরের সঙ্গে ফিফা জিতেছে। এর আগের দিনও ফিফার খেলা ছিল। সেদিন অবশ্য ফিফা হেরে গেছে বেলজিয়ামের কাছে।’

    তিনি আরও লেখেন, ‘এবারের বিশ্বকাপে খেলছে ৪৯টি দল। ৪৮টি দেশ + ফিফা!’

    এর আগে ২৪ জুন আরেকটি পোস্টে তিনি জানিয়েছিলেন, এবারের বিশ্বকাপে তার প্রিয় দল ইরান। তবে ইরান গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

    এদিকে, গতকালের ম্যাচে মিশরের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়ার পর লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে ম্যাচে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। পরে অতিরিক্ত সময়ে এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা।

    ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিফার সিদ্ধান্ত ও ম্যাচ পরিচালনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ