বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ফেসবুকে নতুন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ব্রয়লার চিকেন পার্টি’

    ফেসবুকে নতুন ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ‘ব্রয়লার চিকেন পার্টি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শিক্ষামন্ত্রীর ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম চালু হয়েছে। ফেসবুকে যাত্রা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই পেজটি ব্যাপক আলোচনায় আসে এবং দ্রুত অনুসারী বাড়তে থাকে।

    মঙ্গলবার (১৪ জুলাই) ‘Broiler Chicken Party’ নামে ফেসবুক পেজটি চালু করা হয়। ‘We are the Broiler Generation; We are not insulted, We are awakened’ (আমরা ব্রয়লার প্রজন্ম; আমরা অপমানিত নই, আমরা জাগ্রত) স্লোগান নিয়ে যাত্রা শুরু করা পেজটিতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রায় ৯ হাজার অনুসারী যুক্ত হন।

    পেজ কর্তৃপক্ষ এক পোস্টে জানায়, এটিই তাদের একমাত্র অফিসিয়াল পেজ এবং বিভাগীয় বা জেলা পর্যায়ে তাদের কোনো শাখা বা পৃথক পেজ নেই।

    সম্প্রতি ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একটি ফোনালাপের ভিডিও ছড়িয়ে পড়ে।

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে পরীক্ষার্থীদের প্রসঙ্গে মন্ত্রীকে ‘ফার্মের মুরগি’ শব্দ ব্যবহার করতে শোনা যায়। একই সঙ্গে তিনি বলেন, ব্যক্তিগতভাবে পরীক্ষা স্থগিতের পক্ষে থাকলেও জেলা প্রশাসন, শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামতের ভিত্তিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। রাজধানীর সায়েন্সল্যাব, শাহবাগ, উত্তরাসহ দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। আন্দোলনে ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি’ স্লোগানের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয়।

    এদিকে নতুন চালু হওয়া ‘ব্রয়লার চিকেন পার্টি’ পেজে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি, ভিডিও, বিভিন্ন কর্মসূচির তথ্য এবং ব্যঙ্গাত্মক পোস্ট নিয়মিত প্রকাশ করা হচ্ছে। পেজটির প্রোফাইল ছবি ও বিভিন্ন পোস্ট অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার হতে শুরু করে।

    সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী দাবি করছেন, এই উদ্যোগটি ভারতের ব্যঙ্গধর্মী অনলাইন প্ল্যাটফর্ম ‘Cockroach Janata Party’-এর আদলে তৈরি। যদিও এ বিষয়ে পেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন