বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • শিবিরের ম্যারাথন নিয়ে ফেসবুকে রাশেদ খাঁনের তীব্র সমালোচনা

    শিবিরের ম্যারাথন নিয়ে ফেসবুকে রাশেদ খাঁনের তীব্র সমালোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘লীগ ধর’ শীর্ষক ম্যারাথন কর্মসূচিকে কেন্দ্র করে সমালোচনামূলক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি দাবি করেন, কর্মসূচিতে অংশ নেওয়া অনেকেই অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

    শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

    পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘আজ ঢাবিতে শিবির ‘লীগ ধর’ নামে ম্যারাথন দৌড়ের মাধ্যমে প্রতীকীভাবে লীগকে পেটানোর কর্মসূচি করেছে। কিন্তু গত ১৬ বছরে যদি ছাত্রলীগের ভেতরে গুপ্তভাবে না থেকে বাস্তবে তাদের প্রতিরোধ করত, তাহলে ছাত্রলীগ এত শক্তিশালী হয়ে উঠতে পারত না এবং শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না।’

    তিনি আরও দাবি করেন, ‘শিবিরের ম্যারাথনে অংশ নেওয়াদের মধ্যে ৯০ শতাংশই একসময় ছাত্রলীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে। জামায়াত-শিবিরের কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্রলীগের পতন না ঘটলে তাদের অনেকেই ছাত্রলীগের পরিচয়েই থেকে যেত।’

    এর আগে শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘লীগ ধর’ শীর্ষক একটি প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন