বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • ডেস্কটপে ফেসবুক-মেসেঞ্জার অচল, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি

    ডেস্কটপে ফেসবুক-মেসেঞ্জার অচল, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বজুড়ে হঠাৎ করেই ডেস্কটপ সংস্করণে ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। এর ফলে কম্পিউটার থেকে এসব প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পেরে ভোগান্তিতে পড়েছেন লাখো ব্যবহারকারী। বিশেষ করে অফিস, শিক্ষা ও বিভিন্ন পেশাগত কাজে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল ব্যক্তিরা সমস্যার মুখে পড়েছেন।

    রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় বিকেলের দিকে এ সমস্যা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ডেস্কটপ ব্রাউজার ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে প্রবেশে ব্যাঘাত ঘটছে। তবে মোবাইল অ্যাপ থেকে অধিকাংশ ব্যবহারকারী স্বাভাবিকভাবেই সেবা ব্যবহার করতে পারছেন।

    পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, ফেসবুকে সমস্যার সূচনা হয় প্রায় ৪৫ মিনিট আগে। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামেও একই ধরনের প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। ফলে ব্যবহারকারীরা লগইন, পেজ লোড এবং মেসেজ আদান-প্রদানে বিঘ্নের অভিযোগ জানান।

    রোমানিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। একই ধরনের অভিযোগ এসেছে বাংলাদেশ, কানাডা, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ভিয়েতনাম, নিউজিল্যান্ড, হাঙ্গেরি ও এস্তোনিয়ার ব্যবহারকারীদের কাছ থেকেও।

    এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমস্যার নির্দিষ্ট কারণ সম্পর্কে মেটা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। প্রযুক্তিগত ত্রুটি দ্রুত সমাধানে প্রতিষ্ঠানটি কাজ করছে বলে ব্যবহারকারীদের আশা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন