তাহসানের সঙ্গে কাচ্চি বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় বাংলাদেশের জনপ্রিয় খাবার কাচ্চি বিরিয়ানির স্বাদও নিয়েছেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তাহসানের সঙ্গে দুপুরের খাবারের একটি মুহূর্ত শেয়ার করেন।
পোস্টে তিনি লেখেন, ‘তাহসান খানের সঙ্গে দুপুরের খাবার, আর প্লেটে ইকবালের বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। সেই স্বাদ!’
পোস্টের মাধ্যমে বাংলাদেশের খাবারের প্রতি নিজের আগ্রহের কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে ইকবালের কাচ্চি বিরিয়ানির স্বাদের প্রশংসা করেন তিনি।
তাহসান খানের সঙ্গে তার এই দুপুরের খাবারের মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে ভক্তদের মধ্যেও।