রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধন
  • সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স

    সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলতি সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনেই দেশে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ৪০ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয়ে সামান্য প্রবৃদ্ধি হয়েছে।

    রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, ১ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে ১ হাজার ৮৭৭ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এসেছিল ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। সে হিসাবে মাসিক ভিত্তিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।

    চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেও প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

    আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৩ দশমিক ৮ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং হুন্ডি প্রতিরোধে নজরদারি ও ব্যবস্থা জোরদার করার কারণে প্রবাসী আয়ে ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন