রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটিংয়ে মনোযোগ দিতেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার কোস্টগার্ডকে উপকূলে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতির ডমিনেজ স্টিলে আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, পাঁচ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা সেপ্টেম্বরের ১৯ দিনেই ১৮৮ কোটি ডলারের কাছাকাছি রেমিট্যান্স সূচকের বড় উত্থান, ডিএসইতে এক মাসের সর্বোচ্চ লেনদেন বাদ পড়া শিশুদের খুঁজে হাম-রুবেলার টিকা দেবে সরকার বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মৃতের সংখ্যা ১ হাজার ৫৭ মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় শিক্ষার্থীদের জরিমানার নোটিশ সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধন
  • বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি

    বড় রান তাড়ায় ব্যাটিং ধসকে স্বাভাবিক বলছেন জ্যোতি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে বড় লক্ষ্য তাড়া করতে গিয়ে এমন ব্যাটিং ধসকে ক্রিকেটে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন তিনি। একই সঙ্গে স্বীকার করেছেন, ব্যাটাররা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি।

    দুই সেমিফাইনালে তিনটি দলই দেড়শো ছাড়িয়ে রান করলেও বাংলাদেশের ইনিংস থেমে যায় একশোর আগেই। ফলে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হারতে হয় নিগার সুলতানা জ্যোতির দলকে।

    ম্যাচ শেষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জ্যোতি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখনো অনেক। তবে নিজেদের আরও ভালো ক্রিকেট খেলা উচিত ছিল।

    বাংলাদেশের ব্যাটিং ধস নিয়ে অধিনায়ক বলেন, ‘এত রানের একটা লক্ষ্য যখন তাড়া করতে হয়, তখন এ ধরনের ব্যাটিং বিপর্যয় হতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তবে আমার মনে হয়, আমরা যদি আরেকটু ভালো বোলিং করতে পারতাম, তাহলে ভারতের রান আরও কিছুটা কম হতে পারত।’

    আগের ম্যাচে একই উইকেটে পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল শ্রীলঙ্কা। সেই বিবেচনায় বাংলাদেশের ব্যাটিং নিয়ে প্রশ্ন ওঠার বিষয়টিও স্বীকার করেছেন জ্যোতি। বড় রান তাড়ার চাপকে কারণ হিসেবে দেখালেও নিজেদের ব্যাটিং পারফরম্যান্সকে সন্তোষজনক মনে করছেন না তিনি।

    জ্যোতির ভাষায়, ‘একদমই না। দেখেন, যেখানে এত অল্প রানে একটা দল অলআউট হয়ে যায়, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’

    এশিয়া কাপের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। ভারতের বিপক্ষে ম্যাচের পর সেই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন তিনি।

    তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, একজন ব্যাটার ও একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি। এজন্যই এই সিদ্ধান্ত।’

    অন্যদিকে ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা নিজেদের কাছ থেকে যা প্রত্যাশা করছিলাম, তাই পেয়েছি। আশা করছি, আমরা জয়ের ধারা অব্যাহত রাখব।’

    বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ঘিরে সাম্প্রতিক বছরগুলোতে মাঠের বাইরেও নানা আলোচনা হয়েছে। তবে এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন হারমানপ্রীত।

    ভারতের অধিনায়ক বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা কেবল আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। সামনে কে প্রতিদ্বন্দ্বী, সেটা কোনো বিষয় নয়। আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন