বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা নতুন ধারার ছাত্ররাজনীতিতে সফল হওয়ার প্রত্যয় ছাত্রদল সভাপতির মক্কায় সম্ভাব্য হামলার বিরল সতর্কতা, হুথি-সৌদি উত্তেজনা তুঙ্গে
  • বিতরের পর বসে দুরাকাত নামাজ পড়া কি সুন্নত?

     বিতরের পর বসে দুরাকাত নামাজ পড়া কি সুন্নত?
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাসুলের (সা.) সাধারণ আমল ছিলো রাতের অন্যান্য নামাজের পর সর্বশেষে বিতরের নামাজ পড়া। একাধিক সাহাবি থেকে এ ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে যে, রাতে রাসুল (সা.) সব নামাজের পর বিতর নামাজ পড়তেন। সাহাবিদেরও তিনি নির্দেশ দিতেন বিতরকে রাতের সর্বশেষ নামাজ বানতে।
    তবে সহিহ মুসলিমের একটি বর্ণনায় এসেছে যে, রাসুল (সা.) কখনও বিতরের পর বসে দুরাকাত নামাজ পড়েছেন। (সহিহ মুসলিম: ৭৩৮)

    এ হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী (রহ.) তার রচিত সহিহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থে লিখেছেন, বিতরের পর দু’ রাকাত নামাজ নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নিয়মিত পড়েননি। হয়তো কখনও তিনি দুরাকাত নফল নামাজ বসে পড়েছেন বিতরের পর নফল নামাজ পড়া জায়েজ আছে এবং বসেও যে নফল নামাজ আদায় করা তা বোঝানোর জন্য। (শরহে মুসলিম লিন-নববী ৬/২১)

     

    সুতরাং রাসুলের (সা.) সব সময়ের আমল ও নির্দেশ অনুযায়ী রাতে সর্বশেষে বিতর নামাজ পড়াই সুন্নত। তবে বিতর আদায় করার পর নফল নামাজ পড়া জায়েজ, নিষিদ্ধ বা মাকরুহ নয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ