শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ সম্বোধন, ইসলামের বিধান কী?

    স্ত্রীকে ‘বোন’ বা স্বামীকে ‘ভাই’ সম্বোধন, ইসলামের বিধান কী?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামে বিয়ে একটি পবিত্র বন্ধন। ভালোবাসা, মমতা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের ভিত্তিতে গড়ে ওঠে স্বামী-স্ত্রীর সম্পর্ক। পরিবার গঠনের পাশাপাশি দৃষ্টির সংযম ও চারিত্রিক পবিত্রতা রক্ষার ক্ষেত্রেও বিয়ের গুরুত্ব তুলে ধরেছে ইসলাম।

    বিয়ে নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নত। তিনি বলেছেন, ‘বিয়ে আমার সুন্নত। যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার দলভুক্ত নয়। তোমরা বিয়ে করো। কারণ, আমি উম্মতের সংখ্যা নিয়ে হাশরের মাঠে গর্ব করব।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৮৪৬)

    বিয়ের সামর্থ্য থাকা যুবকদের এ বিষয়ে উৎসাহিত করে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তাদের বিয়ে করা কর্তব্য। কেননা বিয়ে দৃষ্টির নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতাকারী।’ (সহিহ বুখারি, হাদিস: ৫০৬৬)

    আমাদের সমাজে স্বামী-স্ত্রী একে অপরকে বিভিন্নভাবে সম্বোধন করেন। কেউ নাম ধরে ডাকেন, কেউ সন্তানের নামের সঙ্গে মিলিয়ে ‘অমুকের বাবা’ বা ‘অমুকের মা’ বলেন। আবার অনেকের মধ্যে আদর করে ‘ওগো’ কিংবা অন্য কোনো সম্বোধন ব্যবহারের প্রচলন রয়েছে। তবে স্বামী-স্ত্রী পরস্পরকে ভাই বা বোন বলে ডাকতে পারবেন কি না, এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে।

    ইসলামি শরিয়তের আলোচনায় স্বামী-স্ত্রীর পরস্পরকে ভাই-বোন বলে সম্বোধন করাকে অনুত্তম ও নিষিদ্ধ কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি ঠাট্টা বা দুষ্টুমির ছলেও এ ধরনের সম্বোধন থেকে বিরত থাকতে বলা হয়েছে। তবে এভাবে ডাকার কারণে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হয় না এবং স্ত্রী তালাকপ্রাপ্ত হন না। (রদ্দুল মুহতার, খণ্ড ৩, পৃষ্ঠা ৪৭০)

    এ বিষয়ে সুনানে আবু দাউদে একটি হাদিস বর্ণিত হয়েছে। এক ব্যক্তি তাঁর স্ত্রীকে ‘হে আমার বোন’ বলে সম্বোধন করলে রাসুলুল্লাহ (সা.) তাকে প্রশ্ন করেন, ‘সে কি তোমার বোন?’ এরপর তিনি এ ধরনের সম্বোধন অপছন্দ করেন এবং তা থেকে বিরত থাকতে বলেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০)

    আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ তাঁর ইউটিউব চ্যানেলে এক প্রশ্নের উত্তরে বলেন, স্বামীকে ভাই কিংবা স্ত্রীকে বোন বলে ডাকার বিষয়ে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। তবে এভাবে সম্বোধন করলে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় না বা তালাক কার্যকর হয় না। এটি অনুত্তম কাজ।

    বিকল্প সম্বোধন হিসেবে স্বামী-স্ত্রী একে অপরকে নাম ধরে ডাকতে পারেন। সন্তানের নামের সঙ্গে মিলিয়ে ‘অমুকের বাবা’ বা ‘অমুকের মা’ বলেও সম্বোধন করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন শায়খ আহমাদুল্লাহ।

    মাসিক আল-কাউসারের একটি ফতোয়াতেও স্বামী-স্ত্রীর পরস্পরকে ভাই-বোন বলে সম্বোধন না করার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে সুনানে আবু দাউদের হাদিসের আলোকে বলা হয়েছে, এ ধরনের সম্বোধন থেকে বিরত থাকা উচিত। তবে ভুলবশত বা অসতর্কতায় এমন কথা বলে ফেললে বৈবাহিক সম্পর্কে কোনো প্রভাব পড়ে না। (সুনানে আবু দাউদ, হাদিস: ২২১০; ফাতহুল কাদির, খণ্ড ৪, পৃষ্ঠা ৯১; আলবাহরুর রায়েক, খণ্ড ৪, পৃষ্ঠা ৯৮)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন