শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মেসেজে ‘তালাক দিলাম’ লিখলে কি তালাক কার্যকর হবে?

    মেসেজে ‘তালাক দিলাম’ লিখলে কি তালাক কার্যকর হবে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বামী স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেওয়ার পাশাপাশি লিখিতভাবেও তালাক দিতে পারেন—এমন মতামত তুলে ধরা হয়েছে একটি ধর্মীয় ব্যাখ্যায়। সেই ব্যাখ্যা অনুযায়ী, স্বামী মেসেজে স্ত্রীকে ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে পাঠালেও তালাক কার্যকর হতে পারে। তবে লিখিত তালাকের ক্ষেত্রে স্বামীর নিয়ত ও পরিস্থিতি বিবেচনার বিষয় রয়েছে।

    ইবরাহিম নাখাঈ (রহ.)-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, কেউ নিজের হাতে তালাক লিখলে তার ওপর তালাক কার্যকর হবে। এই ব্যাখ্যা অনুযায়ী, মেসেজে ‘আমি তোমাকে তালাক দিলাম’ লিখে পাঠালে তা এক তালাকে রজয়ী হিসেবে গণ্য হতে পারে।

    তালাকে রজয়ী কার্যকর হলে ইদ্দতের সময়ের মধ্যে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সুযোগ পান। এ ক্ষেত্রে ইদ্দত হলো—স্ত্রী ঋতুমতী হলে তিনটি ঋতুচক্র অতিক্রম করা পর্যন্ত এবং অন্তঃসত্ত্বা হলে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত সময়।

    পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তাদের স্বামীরা যদি আপোষ-নিষ্পত্তি করতে চায়, তবে এ মেয়াদের (ইদ্দতের) মধ্যে তাদেরকে (নিজেদের স্ত্রী হিসেবে) ফেরত গ্রহণের অধিকার তাদের রয়েছে।’ (সুরা বাকারা, আয়াত: ২২৮)

    ধর্মীয় ব্যাখ্যায় আরও বলা হয়েছে, তালাকে রজয়ীর পর ইদ্দতের মধ্যে লিখিতভাবেও রুজু করা যায়। ইমাম নববী (রহ.)-এর বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, মৌখিকভাবে রুজু করার সুযোগ থাকা সত্ত্বেও লিখিতভাবে রুজু করলে তা সহিহ হবে।

    তবে রুজু করার উত্তম পদ্ধতি হিসেবে দুজন সাক্ষীর উপস্থিতিতে মৌখিকভাবে তা সম্পন্ন করার কথা উল্লেখ করা হয়েছে।

    অর্থাৎ, এই মত অনুযায়ী, স্বামী মেসেজের মাধ্যমে এক তালাকে রজয়ী দেওয়ার পর ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নিলে তাঁদের বৈবাহিক সম্পর্ক বহাল থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন