শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জীবন বাঁচাতে প্রয়োজনে নামাজ ছেড়ে দেওয়ার বিধান কী?

    জীবন বাঁচাতে প্রয়োজনে নামাজ ছেড়ে দেওয়ার বিধান কী?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নামাজ শুরু করার পর তা পূর্ণ করা আবশ্যক। শরিয়তসম্মত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ নয়। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘তোমরা নিজেদের আমল নষ্ট করো না।’ (সুরা মুহাম্মদ, আয়াত: ৩৩)

    তবে বিশেষ কোনো প্রয়োজন বা শরিয়তসম্মত কারণ দেখা দিলে নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে। যেমন, নামাজরত অবস্থায় নিজের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস চুরি হওয়ার আশঙ্কা তৈরি হলে তা রক্ষার জন্য নামাজ ভেঙে দেওয়া জায়েজ।

    ইমাম কাতাদা (রহ.) বলেছেন, নামাজ আদায় করার সময় কারও কাপড় চুরি হয়ে গেলে তিনি নামাজ ছেড়ে চোরের পিছু নিতে পারেন।

    এ বিষয়ে তাবেয়ি আযরাক ইবনে কায়স (রহ.) একটি ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, একবার আবু বারযা আসলামী (রা.) ঘোড়ায় চড়ে কোথাও যাচ্ছিলেন। ঘোড়াটি ছেড়ে তিনি নামাজে দাঁড়ান। কিন্তু ঘোড়াটি চলে যেতে শুরু করলে তিনি নামাজ ছেড়ে সেটির পিছু নেন এবং ধরে ফেলেন। এরপর ফিরে এসে নতুন করে নামাজ আদায় করেন। (সহিহ বুখারি, হাদিস: ১২১১)

    এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী (রহ.) বলেন, ‘এ হাদিসে ফকিহদের সেই মতের পক্ষে দলিল রয়েছে যে, আসবাবপত্র বা অন্য কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা হলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ।’

    এ থেকে বোঝা যায়, সম্পদ বা প্রয়োজনীয় জিনিস রক্ষার মতো যুক্তিসংগত কারণে নামাজ ছেড়ে দেওয়া যায়। আর মানুষের জীবন রক্ষা সম্পদ ও আসবাবপত্র রক্ষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই কারও জীবন বাঁচানোর প্রয়োজন হলে নামাজ ভেঙে সাহায্য করার অনুমতি আরও জোরালো।

    সুতরাং, নামাজরত অবস্থায় পাশে থাকা কোনো ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা তাৎক্ষণিকভাবে জীবন রক্ষাকারী সহযোগিতার প্রয়োজন হলে তাকে সাহায্য করার জন্য নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। পরে ওই নামাজ নতুন করে আদায় করতে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন