শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • যুবদল নেতা ইমরান হোসেনের ঈদ শুভেচ্ছা

    যুবদল নেতা ইমরান হোসেনের  ঈদ শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাংশা উপজেলা তথা দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ ইমরান হোসেন । 

    তিনি তার দেওয়া শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্নশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া । নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী । ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম । এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই । মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে । ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক - এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা ।

    যুবদল নেতা ইমরান হোসেন আরও বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, রাজবাড়ী জেলা যুবদলের নেতৃবৃন্দ এবং পাংশা উপজেলা যুবদলের নেতৃবৃন্দের নির্দেশে আমরা ৯নং কলিমহর ইউনিয়ন যুবদল সব সময় তারণ্যের অংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে আছি ও থাকবো ইনশাল্লাহ । বার বার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন । 

    পরিশেষে যুবদল নেতা ইমরান হোসেন বলেন, সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা । আল্লাহ সবাইকে মাফ করুন, হেফাজত করুন-আমিন।


    নতুন/কাগজ/তানিয়া/ইসলাম/ঢাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন