শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জেদ্দায় হজযাত্রীদের ফুল ও চকলেটে বরণ

    জেদ্দায় হজযাত্রীদের ফুল ও চকলেটে বরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবে পৌঁছেছেন চলতি বছরের হজযাত্রীদের প্রথম কাফেলা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সৌদি সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের হজ টার্মিনালে অবতরণ করে প্রথম হজ ফ্লাইট, যাতে বাংলাদেশ থেকে ৪১৪ জন হজযাত্রী ছিলেন।

    ফ্লাইটটি পৌঁছানোর পর বাংলাদেশি হজযাত্রীদের ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।

    এছাড়া হজযাত্রীদের অভ্যর্থনায় অংশ নেন সৌদি সিভিল এভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার, হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবীসহ অন্যান্য সৌদি কর্মকর্তা।

    প্রসঙ্গত, ২০২৫ সালে (হিজরি ১৪৪৬) বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালন করবেন।

    এর আগের দিন, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হজ ফ্লাইট ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌদি আইনকানুন মেনে চলার আহ্বান জানান।

    তিনি বলেন, “হজযাত্রীদের যৌক্তিক খরচে হজ পালন নিশ্চিত করতে সরকার কাজ করছে। নিবন্ধন থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়াকে সহজ ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি আগামী বছর আরও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন