বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • শুক্রবার সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী

    শুক্রবার সৌদি যাচ্ছেন ৪ হাজারের বেশি হজযাত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হজ কার্যক্রমের তৃতীয় দিনে ১০টি ফ্লাইটে করে ৪ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। এর মধ্যে চারটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।

    বৃহস্পতিবার (১ মে) সকাল থেকেই নির্ধারিত ফ্লাইটের আগেই হজযাত্রীদের ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যাতে সময়মতো প্রক্রিয়া সম্পন্ন করে ফ্লাইট ধরতে পারেন।

    এদিকে আগের থেকে বেড়েছে ভিসা প্রাপ্তির হার। বুধবারও (৩০ এপ্রিল) ১৯ হাজারের বেশি ভিসাবিহীন যাত্রী থাকলেও আজ কমে তা ১৬ হাজারে নেমেছে। এখন পর্যন্ত ২৭টি ফ্লাইটে ১১ হাজারেরও বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
     
    নির্বিঘ্নে হজ কার্যক্রম পরিচালনার পাশাপাশি শতভাগ যাত্রীর ভিসা পাবেন বলে জানাচ্ছে হজ অফিস। যাত্রীরা বলছেন, বহুদিনে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, তাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন হজ যাত্রীরা।

    এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

    আগামী ৩১ মে পর্যন্ত চলবে প্রাক-হজ ফ্লাইট। হজ শেষে ১০ জুন থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ