শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মোবাইলে সিজদার আয়াত শোনা হলে কি সিজদা ওয়াজিব

    মোবাইলে সিজদার আয়াত শোনা হলে কি সিজদা ওয়াজিব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিজদা শব্দটি আরবি থেকে এসেছে, যার অর্থ— বিনয় প্রকাশ, মাথানত, নত হওয়া বা চেহারা মাটিতে রাখা। ইসলামি শরিয়তের ভাষায়, আল্লাহর ইবাদতের নিয়তে বিনম্রচিত্তে সাতটি অঙ্গ মাটিতে স্থাপন করে লুটিয়ে পড়াকে সিজদা বলা হয়।

    অনেকে জানতে চান, মোবাইলে সিজদার আয়াত শুনলে কি সিজদা ওয়াজিব হবে?

    এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, মোবাইল, রেকর্ডার, সিডি ইত্যাদি থেকে সিজদার আয়াত শুনলে সিজদা ওয়াজিব হবে না। কেননা তিলাওয়াতের সিজদা ওয়াজিব হওয়ার জন্য বুঝমান, সুস্থমস্তিষ্কসম্পন্ন ব্যক্তি থেকে সরাসরি সিজদার আয়াত শোনা শর্ত। তবে রেকর্ড থেকে সিজদার আয়াত শুনলেও সিজদা করে নেওয়া উত্তম।

    দারুল উলুম দেওবন্দের ফতোয়াতে বলা হয়েছে, টেলিভিশন বা রেডিও, মোবাইল তিলাওয়াত যদি সরাসরি হয়ে থাকে তাহলে সে তিলাওয়াত শ্রবণ করার কারণে সিজদা দেওয়া ওয়াজিব হবে। আর যদি প্রচারিত তিলাওয়াত সরাসরি না হয়ে রেকর্ডকৃত হয় তাহলে সে তিলাওয়াত শ্রবণ করার কারণে সিজদা দেওয়া ওয়াজিব হবে না। (রদ্দুল মুহতার, খণ্ড-২য়, পৃষ্ঠা-৭০২, ফতোয়ায়ে মাহমুদিয়া, খণ্ড-১১, পৃষ্ঠা-৫৫০)

    বাদাইয়ুস সানায়ে' গ্রন্থে এসেছে, সারমর্মঃ প্রতিধ্বনি শোনার দ্বারা সিজদাহ ওয়াজিব হবেনা। তবে রেকর্ড থেকে সিজদার আয়াত শুনলেও সিজদা করে নেওয়া উত্তম। (আলবাহরুর রায়েক ২/১২০; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; রদ্দুল মুহতার ২/১০৮)

    তিলাওয়াতে সিজদার পদ্ধতি হলো

    হাত না উঠিয়ে দাঁড়ানো থেকে আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যেতে হবে। সুবহানা রাব্বিয়াল আলা তিনবার পড়ে আল্লাহু আকবার বলে দাঁড়াতে হবে। সিজদা মাত্র একটি হবে। এতে তাশাহহুদ নেই, সালামও নেই। এ সেজদার জন্য হাত উঠাতে বা হাত বাঁধতে হবে না। দুটি সেজদাও করতে হবে না। এক সেজদাই যথেষ্ট। যদি একসঙ্গে কয়েকটি তিলাওয়াতে সেজদা পড়া হয় তবে এক তাকবিরে আলাদা সেজদা দেবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন