বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিপদমুক্তির জন্য পড়ুন এই দোয়া

বিপদমুক্তির জন্য পড়ুন এই দোয়া
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানুষের জীবনে বিপদ-আপদ, দুশ্চিন্তা ও নানা ধরনের পরীক্ষার সম্মুখীন হওয়া স্বাভাবিক। আল্লাহ তায়ালা বান্দাকে কখনও কখনও বিপদের মাধ্যমে পরীক্ষা করেন এবং তার দিকে ফেরার আহ্বান জানান। এমন পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা করা ও দোয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করা মুমিনের কর্তব্য।

বিপদ-আপদ থেকে দ্রুত মুক্তি পাওয়ার জন্য হাদিসে কিছু দোয়া বর্ণিত হয়েছে। এসব দোয়া পড়লে বান্দার প্রতি আল্লাহ তায়ালার রহমত নাযিল হয়।

বিপদ থেকে মুক্তির দোয়া ও অর্থ
উচ্চারণ:

  • লা-ইলাহা ইল্লা আংতা সুবহানাকা ইন্নি কুংতু মিনাজ্জালিমীন।
  • অর্থ: তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তুমি পবিত্র। নিশ্চয় আমি সীমালঙ্ঘনকারী। (তিরমিজি, হাদিস : ১৬৮)

উচ্চারণ:

  • আল্লা-হুম্মা রাহমাতাকা আরজু, ফালা তাকিলনী ইলা নাফসী ত্বরফাতা আইন, ও আসলিহ লী শা’নী কুল্লাহ, লা ইলা-হা ইল্লা আনতা।
  • অর্থ: হে আল্লাহ! তোমার রহমতেরই আশা রাখি। আমাকে এক পলকের জন্যও আমার নিজের ওপর ছেড়ে দিও না এবং আমার সব অবস্থাকে সংশোধিত করে দাও। তুমি ছাড়া কেউ সত্য মাবুদ নেই।

উচ্চারণ:

  • আল্লা-হু আল্লা-হু রাব্বী, লা উশরিকু বিহী শাই।
  • অর্থ: আল্লাহ আল্লাহ আমার প্রভু, আমি তাঁর সাথে কিছুই শরীক করি না। (সহিহ ইবনে মাজাহ, হাদিস : ৩৩৫)

উচ্চারণ:

  • লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ও রাব্বুল আরয্বি ও রাব্বুল আরশিল কারীম।
  • অর্থ: আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই; তিনি মহান, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই; তিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; তিনি আসমানসমূহ, জমিন ও সম্মানিত আরশের অধিপতি। (বুখারি, হাদিস : ১৫৪)

দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন