শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আল্লাহর জিকিরে মেলে দুনিয়া-আখিরাতের কল্যাণ

    আল্লাহর জিকিরে মেলে দুনিয়া-আখিরাতের কল্যাণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জিকির মানে স্মরণ। সাধারণত জিকির বলতে আল্লাহকে স্মরণ করা বুঝানো হয়। পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন জায়গায় আল্লাহকে স্মরণ বা আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে। বান্দা আল্লাহকে স্মরণ করলে তিনিও বান্দাকে স্মরণ করেন এবং তার প্রয়োজনে ও তার ডাকে সাড়া দেন। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা আমার জিকির (স্মরণ) কর, আমি তোমাদের জিকির (স্মরণ) করব। (সুরা বাকারা, আয়াত : ১৫২)।

    এ আয়াতের ব্যাখ্যায় সাহাবী-তাবেয়ীগণ বলেছেন, এখানে জিকির বলতে সকল প্রকার ইবাদত ও আল্লাহর আনুগত্যমূলক কাজকে বুঝানো হয়েছে। আল্লাহর আনুগত্য করাই বান্দার পক্ষ থেকে আল্লাহর জিকির করা। আর বান্দাকে প্রতিদানে পুরস্কার, করুণা, শান্তি ও বরকত প্রদানই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে জিকির করা।

    তাবেয়ী আব্দুল্লাহ ইবনু রাবীয়াহ সাহাবী ইবনু আব্বাসকে (রা.) বলেন, আল্লাহর জিকির তার তাসবীহ, তাহলীল, প্রশংসা জ্ঞাপন, কোরআন তিলাওয়াত, তিনি যা নিষেধ করেছেন তার কথা স্মরণ করে তা থেকে বিরত থাকা - এ সবই আল্লাহর জিকির।

    ইবনু আব্বাস (রা.) বলেন, নামাজ, রোজা ইত্যাদি সবই আল্লাহর জিকির।

    প্রখ্যাত নারী সাহাবী উম্মে দারদা (রা.) বলেন, তুমি যদি নামাজ আদায় কর সেটা আল্লাহর জিকির, তুমি যদি রোজা পালন কর তবে সেটাও আল্লাহর জিকির। তুমি যা কিছু ভালো কাজ কর সবই আল্লাহর জিকির। যত প্রকার মন্দ কাজ তুমি পরিত্যাগ করবে সবই আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। তবে সবচেয়ে উত্তম জিকির আল্লাহর তাসবীহ (‘সুবহানাল্লাহ’ বলা)। (তাবারী, তাফসীরে তাবারী ২০/১৫৭)

    ফজিলতপূর্ণ চারটি জিকির

    এক. سُبْحَانَ اللَّهِ : সুবহানাল্লাহ : আর আল্লাহ তায়ালা অতি পবিত্র।

    দুই. اَلْحَمْدَ لِلَّهِ : আলহামদুলিল্লাহ : সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য।

    তিন. لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ : লা ইলাহা ইল্লাল্লাহু : আর আল্লাহ তাআলা ব্যতিত সত্য কোনো মাবুদ নেই।

    চার. وَاللَّهُ أَكْبَرُ : ওয়াল্লাহু আকবার : এবং তিনি অতি মহান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন