বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নবী করিম (সা.)-এর দোয়া, ঘুম না আসলে পড়ুন রাতে

নবী করিম (সা.)-এর দোয়া, ঘুম না আসলে পড়ুন রাতে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজকাল রাতে ঘুম না হওয়া বা শান্তিতে ঘুমাতে না পারা একটি সাধারণ সমস্যা। মানসিক চাপ, দুশ্চিন্তা বা শারীরিক অসুস্থতার কারণে অনেকের ঘুম বিঘ্নিত হয়। ইসলামে একটি দোয়া রয়েছে, যা নবী করিম (সা.) রাতে ঘুম না হলে পাঠ করতেন।

দোয়া:
উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহহার, রব্বুস-সামাওয়াতি ওয়াল আরদি ও মা বায়নাহুমাল আজিজুল গাফফার।

অর্থ:
“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, প্রবল প্রতাপের অধিকারী। তিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল।”

উপকারিতা:
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) যখন রাতে ছটফট করতেন বা ঘুম না আসত, তখন তিনি এ দোয়া পাঠ করতেন।
(সহিহ ইবনে হিব্বান, হাদিস: ৫৫৩০)

বিশেষজ্ঞরা মনে করেন, রাতের এ দোয়া মানসিক প্রশান্তি আনে এবং আল্লাহর প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি করে। নিয়মিত পড়লে হৃদয় শান্ত হয় এবং ঘুম আসতেও সহায়ক হয়।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন