বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আজান শেষে ছোট্ট দোয়ায় মিলবে মহানবীর সুপারিশ

আজান শেষে ছোট্ট দোয়ায় মিলবে মহানবীর সুপারিশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মুসলিম সমাজের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক আজান । হাদিসে বর্ণিত হয়েছে, আজান শোনার পর দোয়া পাঠ করলে রয়েছে অসীম ফজিলত ও সওয়াব।

জাবির ইবনে আবদুল্লাহ্ (রা.) হতে বর্ণিত। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: যে ব্যক্তি আজান শুনে এই দোয়া পাঠ করে;  

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلاَةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّداً الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامَاً مَحمُوداً الَّذِي وَعَدْتَهُ

উচ্চারণ : আল্লাহুম্মা রববা হাজিহিদ দাওয়াতিত তাম্মাহ, ওয়াস সালাতিল কাইমাহ, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ, ওয়াবআছহু মাকামাম মাহমুদানিল্লাজি ওয়াআদতাহ।

অর্থ : “হে আল্লাহ, আপনি এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব। মুহাম্মদ (সা.)-কে (জান্নাতে প্রবেশের) মাধ্যম এবং (সবার মধ্যে বিশেষ) সম্মান দান করুন। তাঁকে প্রশংসিত স্থানে পৌঁছে দিন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।” 

কিয়ামতের দিন সে আমার শাফায়াত লাভের অধিকারী হবে।
(বুখারি, হাদিস : ৬১৪)


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন