বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • নবদম্পতির কল্যাণ কামনায় রাসুল (সা.)-এর শিক্ষা

    নবদম্পতির কল্যাণ কামনায় রাসুল (সা.)-এর শিক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিয়ে মানুষের জীবনে একটি বিশেষ ও আনন্দময় অধ্যায়। এই সময়ে নতুন বর-কনেকে সবাই শুভেচ্ছা জানিয়ে তাদের সুখ-সমৃদ্ধি কামনা করে। নবদম্পতির জন্য দোয়া করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) তাঁর সাহাবিদের শিক্ষা দিয়েছেন, বিয়ের সময় বরকত ও কল্যাণের জন্য নবদম্পতির জন্য দোয়া করা উচিত।

    রাসুল (সা.) এসময় এই দোয়াটি পড়তেন—
    بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

    উচ্চারণ : বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।

    অর্থ : আল্লাহ তোমার জন্য এই বিয়েকে বরকতময় করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।

    আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, কেউ বিয়ে করলে রাসুলুল্লাহ (সা.) এ দোয়ার মাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতেন। (আবু দাউদ, হাদিস : ২১৩০)

    এ দোয়া শুধু শুভেচ্ছা নয়, বরং জীবনের নতুন যাত্রাপথে বরকত ও শান্তির আবেদন। মুসলিম সমাজে এ দোয়া নবদম্পতির জন্য কল্যাণ কামনার অন্যতম উত্তম উপায় হিসেবে গণ্য হয়ে আসছে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ