বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • জ্যোতির্বিজ্ঞানী দিলেন রমজানের সম্ভাব্য সূচনার তথ্য

    জ্যোতির্বিজ্ঞানী দিলেন রমজানের সম্ভাব্য সূচনার তথ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। অর্থাৎ, মাত্র ১৩৯ দিন পরই রমজান মাসের আগমন হবে।

    সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, নতুন চাঁদ ওঠার ভিত্তিতে রমজান মাস শুরু হবে। এ চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টা ১ মিনিটে আবুধাবির সময় অনুযায়ী জন্ম নেবে।

    কিন্তু নতুন এ চাঁদ সূর্যাস্তের এক মিনিট পরই অস্ত যাবে। তাই সেই দিন সন্ধ্যায় চাঁদ দেখা সম্ভব হবে না। তাই চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের পর রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।
     
    আল জারওয়ান জানান, আবুধাবিতে রোজা রাখার সময় শুরুতে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হবে এবং মাসের শেষের দিকে এটি ধীরে ধীরে বেড়ে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। দিনের আলো শুরুতে ১১ ঘণ্টা ৩২ মিনিট থাকবে এবং মাস শেষে ১২ ঘণ্টা ১২ মিনিটে পৌঁছাবে।
     
    আল জারওয়ান বলেন, ওই মাসের শুরুতে তাপমাত্রা ১৬°ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮°ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এটি উত্তরের শীতকালীন বাতাসের কারণে প্রভাবিত হবে। রমজানের শেষ দিকে তাপমাত্রা বেড়ে ১৯°ডিগ্রি থেকে ৩২°ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ওই সময় সাধারণত বসন্তকালীন আবহাওয়া ও পশ্চিমা বাতাস শুরু হয়।
     
    তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসজুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে; যা মৌসুমি গড় আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
     
    প্রতিটি দেশের ধর্মীয় কর্তৃপক্ষ এবং চাঁদ দেখা কমিটি তাদের নিজস্ব পদ্ধতি অনুসারে রমজানের শুরু ঘোষণা করবে। ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্র অনুসরণ করে, প্রতিটি মাস শুরু হয় নতুন অর্ধচন্দ্র দেখার পর থেকে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ