শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পাঁচ ওয়াক্ত নামাজে নিয়তের গুরুত্ব

    পাঁচ ওয়াক্ত নামাজে নিয়তের গুরুত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আমাদের প্রতিটি কাজের সাফল্য আমাদের নিয়তের ওপর নির্ভর করে। ওমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম) বলেছেন, প্রত্যেক কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে। (সহিহ বুখারি: ১)

    নিয়ত হল মনে কোনো কাজ সম্পাদনের দৃঢ় ইচ্ছা রাখা। এটি সব ধরনের আমলের জন্য অপরিহার্য। নামাজের ক্ষেত্রেও নিয়ত অত্যন্ত জরুরি। যখন একজন মুসলিম নামাজের জন্য দাঁড়ায়, তখন তার অন্তরে স্পষ্টভাবে থাকতে হবে যে সে নামাজ শুরু করছে, কোন নামাজ পড়ছে এবং কত রাকাত পড়বে। এই অন্তরের দৃঢ় ইচ্ছা ও সচেতনতা হলো নিয়ত।

    মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়
    মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি নয়। তবে কেউ যদি অন্তরের নিয়তের পাশাপাশি নিয়তের বিষয়টি মুখেও উচ্চারণ করতে চায় তবে তারও অবকাশ আছে। কেউ মুখে উচ্চারণ করে নিয়ত করলে তা নাজায়েজ বা বিদআত হবে না।

    ৫ ওয়াক্ত ফরজ নামাজের নিয়ত
    ফরজ নামাজগুলোতে কোন নামাজ আদায় করা হচ্ছে তা নির্দিষ্ট করে জানা থাকা জরুরি। যেমন, ফজরের ফরজ নামাজ পড়ছি, জোহরের ফরজ নামাজ পড়ছি এভাবে কোন ফরজ নামাজ সে ব্যাপারে নির্দিষ্ট নিয়ত থাকতে হবে।

    এখানে আমরা ৫ ওয়াক্ত ফরজ নামাজের বাংলা নিয়ত তুলে ধরলাম:

    ১. ফজরের নামাজের নিয়ত (২ রাকাত ফরজ)
    নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

    ২. জোহরের নামাজের নিয়ত (৪ রাকাত ফরজ)
    নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে জোহরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

    ৩. আসরের নামাজের নিয়ত (৪ রাকাত ফরজ)
    নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

    ৪. মাগরিবের নামাজের নিয়ত (৩ রাকাত ফরজ)
    নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

    ৫. ইশার নামাজের নিয়ত (৪ রাকাত ফরজ)
    নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ইশার চার রাকাত ফরজ নামাজ আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

    কাজা নামাজের নিয়ত
    ফরজ নামাজ ছুটে গেলে কাজা আদায়ের ক্ষেত্রেও ওয়াক্ত নির্দিষ্ট করে নিয়ত থাকা জরুরি। কাজা নামাজের জন্যও উল্লিখিত পদ্ধতিতেই নিয়ত করবে। শুধু নামাজের সঙ্গে ‘কাজা’ যুক্ত করবে। যেমন ফজরের নামাজ ছুটে গেলে পরবর্তীতে কাজা আদায় করার জন্য দাঁড়ালে মনে মনে বা মুখে উচ্চারণ করে বলবে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরজ নামাজের কাজা আদায় করছি’। তারপর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে।

    কারো যদি কাজা নামাজ অনেক বেশি হয় এবং কাজা হওয়ার দিন-তারিখ মনে না থাকে, তাহলে এভাবে নিয়ত করবে যে ’আমার জিম্মায় কাজা হিসেবে থাকা সর্বশেষ জোহরের নামাজের কাজা আদায় করছি’। এভাবে প্রত্যেক ওয়াক্তের কাজা নামাজ আদায় করার সময় নিয়ত করতে হবে। যতদিন তার মন এ সাক্ষ্য না দেবে যে তার জিম্মায় আর কোনো কাজা নামাজ বাকি নেই, ততদিন পর্যন্ত কাজা নামাজ আদায় করতে থাকবে।

    সুন্নত ও নফল নামাজের নিয়ত
    ফরজের সাথে প্রতি ওয়াক্তে আমরা যে সুন্নত নামাজগুলো আদায় করি, সেগুলোতে ওয়াক্ত নির্দিষ্ট করে নিয়ত থাকা ভালো, কিন্তু জরুরি নয়। এ সব নামাজ শুধু ‘নামাজ আদায় করছি’ এ রকম নিয়তে আদায় করলেও হয়ে যাবে। কেউ যদি ফজরের আগে দুরাকাত, জোহরের আগে চার রাকাত, মাগরিবের পর দুরাকাত বা ইশার পর দুরাকাত নামাজ শুধু নামাজ পড়ার নিয়তে আদায় করে তাহলে তা ওই ওয়াক্তের সুন্নত হিসেবেই আদায় হবে। আর বিতর নামাজের সময় ‘বিতর নামাজ পড়ছি’ এ রকম নিয়ত করতে হবে।

    এ ছাড়া অন্যান্য নফলের ক্ষেত্রেও শুধু ‘নামাজ আদায় করছি’ বা ‘নফল নামাজ আদায় করছি’ এমন নিয়ত থাকাই যথেষ্ট।

    নামাজের নিয়ত কখন করতে হবে? নামাজ শুরু করার পর নিয়ত পরিবর্তন করা যাবে?
    নামাজের নিয়ত করতে হবে নামাজ শুরু করার আগেই। এক নিয়তে নামাজ শুরু করার পর নামাজের ভেতরে নিয়ত পরিবর্তন করা যায় না। কেউ নিয়ত পরিবর্তন করলেও তা কার্যকর হয় না।

    যেমন কেউ যদি ফজরের সুন্নত আদায়ের নিয়তে নামাজ শুরু করে, এরপর নামাজের ভেতরে নিয়ত করে যে, আমি এই নামাজ গতকালের ফরজের কাজা হিসেবে আদায় করছি, তাহলে তা শুদ্ধ বা কার্যকর হবে না। ওই নামাজ ফজরের সুন্নত হিসেবেই আদায় হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন