বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • মৃত্যুর পরও যে তিনটি আমলের সওয়াব পাওয়া যায়

    মৃত্যুর পরও যে তিনটি আমলের সওয়াব পাওয়া যায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলাম ধর্মে মানুষের সম্পদ তিনটি:- দান, নিজের আহারকৃত বস্তু এবং ব্যবহৃত পোশাক। বাকি সব সম্পদের মালিক তার ওয়ারিশ। 

    হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আদম সন্তান বলেন, আমার সম্পদ, আমার সম্পত্তি। কিন্তু যে জিনিস তুমি দান-সদকা করেছ (আল্লাহতায়ালার খাতায়) তা জমা রেখেছ, যা খেয়ে শেষ করেছ কিংবা যা পরিধান করে পুরোনো করেছ, এগুলো ছাড়া তোমার সম্পদ বলতে কিছু নেই।”
    -তিরমিজি, হাদিস: ৩৩৫৪

    মানুষের মৃত্যুর পর সাধারণত সব নেক আমলের সুযোগ বন্ধ হয়ে যায়। তবে তিন ধরনের কাজ এমন আছে, যার সওয়াব মৃত্যুর পরও পৌঁছায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে,

    “মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের সুযোগও বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমলের সওয়াব বন্ধ হয় না।”
    -আবু দাউদ, হাদিস: ২৮৮০

    ১. সদকায়ে জারিয়া

    মৃত্যুর পরও সদকায়ে জারিয়ার সওয়াব থাকে। যেমন: মসজিদ বা মাদরাসা নির্মাণ, রাস্তা বা পানীয় জলের সুবিধা স্থাপন ইত্যাদি। মানুষ যখন এসব স্থানে উপকৃত হয়, নির্মাতার জন্য সওয়াব পৌঁছে যায়, যা মৃত্যুর পরও অব্যাহত থাকে।

    ২. উপকারী জ্ঞান প্রচার

    যে জ্ঞান মানুষকে উপকৃত করে—যেমন: বই লেখা, শিক্ষণ বা দীক্ষা প্রদান, সুযোগ্য শিষ্য তৈরি করা—এর মাধ্যমে মৃত্যুর পরও সওয়াব অর্জিত হয়। শিষ্য বা পাঠকরা যুগে যুগে উপকৃত হলে আমলের সওয়াব স্থায়ী হয়।

    ৩. নেক সন্তান

    যে সন্তান মা-বাবার জন্য দোয়া করে এবং তাদের জন্য কবর জিয়ারত করে, তার মাধ্যমে মৃত্যুর পরও পিতামাতার জন্য সওয়াব পৌঁছায়। এজন্য সন্তানের ধর্মীয় শিক্ষা ও উত্তম আদর্শ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। সন্তানকে আল্লাহ ভীরু ও আদর্শবান হিসেবে গড়ে তোলা হলে তারা মৃত্যু পরেও পিতামাতার জন্য দোয়া করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ