বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • কাবার পবিত্র স্থানে মাকামে ইব্রাহিমের গুরুত্ব

    কাবার পবিত্র স্থানে মাকামে ইব্রাহিমের গুরুত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাবা শরিফে তাওয়াফরত হাজিরা যখন ‘মাকামে ইবরাহিম’-এর সামনে পৌঁছান, তখন তারা দেখেন ইতিহাসের এক জীবন্ত নিদর্শন—হজরত ইবরাহিম (আ.)–এর পদচিহ্ন। কাবা নির্মাণের সময় এই পবিত্র পাথরেই তিনি দাঁড়িয়ে কাজ করেছিলেন।

    পবিত্র মক্কার হৃদয়ে কাবা শরিফের দরজার সামনে প্রায় ১০ থেকে ১১ মিটার দূরে অবস্থিত এক ছোট পাথর—মাকামে ইবরাহিম। ইসলামের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এটি। চার হাজার বছরের পুরোনো এই পাথরটি নবী ইবরাহিম (আ.)–এর পায়ের ছাপ বহন করছে আজও।

    পাথরটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় ৫০ সেন্টিমিটার। মাঝখানে দুটি ডিম্বাকৃতির খাঁজ রয়েছে, যেখানে স্পষ্টভাবে দেখা যায় নবী ইবরাহিম (আ.)–এর পদচিহ্ন। 

    ইতিহাসবিদদের মতে, কাবার দেয়াল যখন উঁচু হতে থাকে, তখন ইবরাহিম (আ.) এই পাথরের ওপর দাঁড়িয়ে দেয়াল নির্মাণ করেন। তিনি তার পুত্র ইসমাইল (আ.)–এর কাছ থেকে পাথর সংগ্রহ করে কাজ চালিয়ে নেওয়ার সময় পাথরটি অলৌকিকভাবে উপরে নিচে নড়াচড়া করত।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ