শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ঘুমের মধ্যে বোবা জিন ধরা: ইসলামের দৃষ্টিভঙ্গি

    ঘুমের মধ্যে বোবা জিন ধরা: ইসলামের দৃষ্টিভঙ্গি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘুম মহান আল্লাহ তা’য়ালার অশেষ নেয়ামতের মধ্যে অন্যতম। এর মাধ্যমে দিনের সকল ক্লান্তি দূর হয়। পবিত্র কুরআনে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ‘আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। রাত্রিকে করেছি আবরণ’ (সুরা নাবা, আয়াত: ৯-১০)।

    এ ক্ষেত্রে ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট দোয়াও রয়েছে, যা প্রায় সবারই জানা। খোদ রাসুল (সা.)-ও এটি পাঠ করতেন। হুযায়ফা ইবন ইয়ামান (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুল (সা.) যখন শোয়ার ইচ্ছা করতেন তখন তিনি একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো-

    اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

    বাংলা: আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া-আহ্‌ইয়াইয়া। অর্থ: হে আল্লাহ! আপনার নামে আমি শয়ন করছি এবং আপনারই অনুগ্রহে আবারও জাগ্রত হবো। (সুনান আত তিরমিজি, হাদিস: ৩৪১৭; সহিহ বুখারি, হাদিস: ৫৮৮৫)

    তবে প্রায়ই ঘুমের মধ্যে অনেকেই নড়াচড়া করতে পারেন না। কেউ কেউ বুকের উপর অদৃশ্য কোনোকিছু চেপে ধরে আছে এমন অনুভব করেন। অনেকেই এটিকে বোবা জিনে ধরা বলে আখ্যায়িত করে থাকেন। এ বিষয়ে ইসলাম কী বলে?

    জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর মতে, কুরআন ও হাদিসে বোবা জিনে ধরার মতো কোনো বিষয় নেই। তবে অবশ্যই সবাইকে জিনের অস্তিত্ব স্বীকার করতে হবে। পবিত্র কুরআনে সুরা জিন নামেও একটি সুরা রয়েছে। কিন্তু কুরআন-হাদিসে বোবা জিনে ধরার মতো কোনো বিষয় নেই।

    এই ইসলামিক স্কলারের মতে, বিজ্ঞান স্বীকার না করলেও জিনের আছর হওয়াও সঠিক। কুরআনের আয়াতের মাধ্যমে জিনের রোগীর চিকিৎসা হয়। তবে অনেকে অর্থ আত্মসাতের জন্য মানসিক রোগীকে জিনের রোগী বানানোর ব্যবসা করেন। কিন্তু ঘুমের মধ্যে নড়াচড়া করতে না পারা বোবা জিনের কারণে হয় এমন কথা কুরআন ও হাদিসের কোথাও নেই। তবে যদি জিনের উপদ্রবের কারণে এমন হয়ে থাকে তাহলে হতে পারে, সে বিষয়ে একমাত্র আল্লাহই সর্বজ্ঞ।


    দৈএনকে/রে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন