বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • নামাজে ত্রুটি হলে সাহু সিজদা করবেন যেভাবে

    নামাজে ত্রুটি হলে সাহু সিজদা করবেন যেভাবে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাহু সিজদা কী?

    সাহু সিজদা ইসলামী নামাজের একটি গুরুত্বপূর্ণ বিধান, যা নামাজে ভুল সংশোধনের জন্য নির্ধারিত। এটি নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পাঠের পর এক পাশে সালাম ফিরিয়ে দুটি সিজদার মাধ্যমে আদায় করা হয়। এরপর আবার তাশাহহুদ, দরুদ এবং দোয়া পাঠ করে দুই পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়। এর ফলে নামাজের ভুলগুলো মাফ হয়ে যায় এবং নামাজ শুদ্ধ হয়ে যায়।

    সাহু সিজদার নিয়ম

    যে নামাজে সাহু সিজদা ওয়াজিব হওয়ার মত কোনো ভুল-ত্রুটি হয়েছে, ওই নামাজের শেষ বৈঠকে তাশাহহুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবেন, তারপর বসা অবস্থা থেকেই তাকবির বলে সিজদায় চলে যাবেন। নামাজের অন্যান্য সিজদার মতই তাসবিহ পাঠ করে সিজদা সম্পন্ন করবেন এবং তাকবির বলে সিজদা থেকে উঠে বসবেন। তারপর বসা থেকে আবার তাকবির বলে সিজদায় যাবেন এবং সিজদা সম্পন্ন করে তাকবির বলে উঠে বসবেন। তারপর তাশাহহুদ, দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবেন।

    আবদুল্লাহ ইবনে বুহাইনাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন জোহরের নামাজে দুই রাকাতের পর বৈঠক না করেই দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হয়ে গেলে তিনি দুটি সিজদা করলেন, তারপর সালাম ফেরালেন। (সহিহ বুখারি: ১২২৫)

    নামাজে যেসব ভুল হলে সাহু সিজদা দিতে হয়
    নামাজে মৌলিকভাবে পাঁচ ধরনের ভুল হলে সাহু সেজদা দিতে হয়। সেগুলো হলো:

    ১. ওয়াজিব ছুটে যাওয়া
    নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে সাহু সিজদা করতে হয়। যেমন নামাজে দুই রাকাতের পর বসে তাশাহহুদ পড়া ওয়াজিব। কেউ যদি ভুল করে দুই রাকাতের পর না বসে, তাহলে সাহু সিজদা দিতে হয়।

    ২. ফরজ দুইবার আদায় করা
    কোনো ফরজ দুইবার আদায় করলে সাহু সিজদা দিতে হয়। যেমন নামাজে প্রতি রুকুতে একবার রুকু ও দুইবার সিজদা করতে হয়, কেউ ভুল করে দুইবার রুকু করলে বা তিনবার সিজদা করলে সাহু সিজদা দিতে হবে।

    ৪. কোনো ওয়াজিব পরিবর্তন করা
    নামাজে কোনো ওয়াজিব পরিবর্তন করলে সাহু সিজদা দিতে হয়। যেমন জোহর ও আসরের নামাজে কেরাত আস্তে পড়া ওয়াজিব, কেউ যদি এই দুই ওয়াক্তের নামাজে কেরাত জোরে পড়ে, তাহলে সাহু সিজদা দিতে হয়।

    ৫. ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি করা
    কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরি হলে সাহু সিজদা দিতে হয়। যেমন নামাজে তৃতীয় রাকাতের সিজদার পর কিয়াম করা বা দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি তৃতীয় রাকাতের সিজদার পর বসে থাকে এবং তিন তাসবিহ পড়তে যতটুকু সময় লাগে এর বেশি পরিমাণ সময় বসে থাকে তাহলে কিয়াম করতে দেরি হওয়ার কারণে সাহু সিজদা দিতে হয়।

    নামাজে এই ভুলগুলো হয়ে গেলে নামাজি যদি সাহু সিজদা দেয় তাহলে এর মাধ্যমে এই এই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।

    ইচ্ছাকৃতভাবে নামাজের কোনো ওয়াজিব আমল ছেড়ে দিলে বা এসব ত্রুটি করলে সাহু সিজদার মাধ্যমে নামাজ শুদ্ধ হবে হবে না। বরং এজন্য গুনাহগার হতে হবে এবং ওই নামাজ পুনরায় আদায় করা ওয়াজিব হবে।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ