বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • আমিরাতে প্রত্যেক মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার নির্দেশ

    আমিরাতে প্রত্যেক মসজিদে সালাতুল ইসতিসকা পড়ার নির্দেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুক্রবার দেশজুড়ে মসজিদগুলোতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ, সালাতুল ইস্তিসকার, অনুষ্ঠিত হবে। আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন।

    ইসলামী বিধান অনুযায়ী মুসলমানরা এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি ও অনুগ্রহ প্রার্থনা করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুষ্ক ও খরার মৌসুমে এ নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন।

    আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞরা বলেন, সালাতুল ইস্তিসকা একটি সামষ্টিক ইবাদত, যেখানে সমাজ ও আধ্যাত্মিকতার দিকটি একসঙ্গে প্রতিফলিত হয়। এটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে বৃষ্টি ও অনুগ্রহ একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকেই আসে, এবং কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রহমত প্রার্থনার গুরুত্ব অনুধাবন করা যায় এর মাধ্যমে।

    আমিরাত কর্তৃপক্ষ সকল মুসল্লিকে আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে এই নামাজে অংশ নিতে আহ্বান জানিয়েছে। পরিবেশগত প্রয়োজনের মুহূর্তে আল্লাহর প্রতি ফিরে আসার গুরুত্ব তুলে ধরে তারা বলেছেন, দেশজুড়ে একযোগে এই নামাজ আমিরাতের ধর্মীয় ঐতিহ্য ও আধ্যাত্মিক চেতনার ধারাবাহিকতাকে আরও দৃঢ় করবে।


    দৈএনকে/রে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ