বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান
  • জান্নাতে ভাই-বোনের সঙ্গে দেখা হবে না!

    জান্নাতে ভাই-বোনের সঙ্গে দেখা হবে না!
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রচারিত একটি বক্তব্যে বলা হয়েছিল, জান্নাতে ভাই-বোনদের সঙ্গে দেখা হবে না। তবে ইসলামিক উৎস অনুযায়ী এটি সঠিক নয়।

    কোরআনে বা মহানবী (সা.) থেকে বর্ণিত কোনো হাদিসে এ রকম বক্তব্য পাওয়া যায় না যে, জান্নাতে ভাই-বোনের সঙ্গে দেখা হবে না। বরং জান্নাতে অন্যান্য জান্নাতি আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হবে এ রকমই বোঝা যায় কোরআনের বিভিন্ন আয়াত থেকে।

    আল্লাহ তাআলা বলেন, আর যারা ইমান আনে এবং তাদের সন্তান-সন্ততি ইমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাব এবং তাদের সওয়াবের কোন অংশই কমাব না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে। (সুরা তুর: ২১)

    অর্থাৎ আখেরাতে ঈমানদারদের মধ্যে যারা জান্নাত লাভ করবে, তাদের সন্তানরাও যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং জান্নাত লাভ করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তাদের একত্র করবেন, একসাথে রাখবেন। এটা জান্নাতের অন্যতম নেয়ামত ও পুরস্কার। সন্তানদের আমল যদি কমও হয়, তারা যদি জান্নাতে মর্যাদার স্তরে পিছিয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার রহমতে তাদের মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে বাবা-মায়ের কাছে নিয়ে যাবেন।

    উল্লিখিত আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহ তাআলা সৎকর্মপরায়ণ মুমিনদের সন্তান-সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দেবেন, যদিও তারা কর্মের দিক দিয়ে সেই স্তরের যোগ্য না হয়- যেন সন্তানের পেয়ে বাবা-মায়ের চোখ শীতল হয়। জান্নাতিরা জান্নাতে প্ৰবেশ করে তার বাবা মা, স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে, তারা কোথায় আছে? জবাবে বলা হবে যে, তারা তোমার মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে। এই ব্যক্তি আরজ করবে, হে আল্লাহ! দুনিয়াতে আমি নিজের জন্যে ও তাদের সবার জন্যে আমল করেছিলাম। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হবে, তাদেরকেও জান্নাতের এই স্তরে একসাথে রাখা হোক।

    কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সবর করে, সালাত কায়েম করে এবং আমি তাদের যে রিজিক প্রদান করেছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং ভাল কাজের মাধ্যমে মন্দকে দূর করে, তাদের জন্যই রয়েছে আখেরাতের শুভ পরিণাম। তা হল স্থায়ী জান্নাত, তাতে তারা প্রবেশ করবে। আর তাদের পিতৃপুরুষ, স্বামী-স্ত্রী ও সন্তানাদির মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। আর ফেরেশতারা সব দরজা দিয়ে তাদের কাছে হাজির হয়ে সংবর্ধনা জানাবে। (সুরা রা’দ: ২২, ২৩)

    এ দুটি আয়াত থেকেও বোঝা যায় দুনিয়াতে যারা ইমানদার হবে ও নেক কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জান্নাত দান করবেন এবং সেখানে তাদের ইমানদার বাবা-মা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ অন্যান্য আত্মীয়-স্বজনদেরও তাদের সাথে মিলিত করবেন। কারো মর্যাদার স্তর কম হলে আত্মীয়দের আবেদনে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তার মর্যাদার স্তর বাড়িয়ে দেবেন।

    যারা ইমানদার শুধু তাদের ক্ষেত্রেই এটা ঘটবে। বাবা-মা, ভাই-বোন ছেলে-মেয়ে বা অন্যান্য আত্মীয়রা কাফের হলে তারা জান্নাতে প্রবেশের সুযোগ পাবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ