বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ইস্তেগফার কি? ইস্তেগফার কিভাবে করবেন?

    ইস্তেগফার কি? ইস্তেগফার কিভাবে করবেন?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা ও তওবা বা আল্লাহর পথে ফিরে আসার গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ইস্তেগফার এবং তওবা করার মাধ্যমে মানুষ আত্মিক প্রশান্তি অর্জন করতে পারে এবং আল্লাহর কাছে নেক ও পাপমুক্ত জীবনযাপন নিশ্চিত হয়।

    ইস্তেগফার ও কোরআনের নির্দেশ:

    কোরআনে ইস্তেগফারের বিষয়ে বলা হয়েছে,

    "তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল।" (সুরা নূহ, আয়াত ১০)

    এছাড়া আরও উল্লেখ আছে,

    "অতঃপর তোমার রবের প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো।" (সুরা নাসর, আয়াত ৩)

    তওবা:

    তওবা মানে হলো আল্লাহর পথে ফিরে আসা। তওবা করার অর্থ হলো নিজের কৃতকর্মে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং পুনরায় সেই ভুল না করার দৃঢ় প্রতিশ্রুতি গ্রহণ করা। কোরআনে উল্লেখ রয়েছে,

    "হে ইমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন।" (সুরা তাহরিম, আয়াত ৮)

    রাসুলুল্লাহ (সা.) বলেন,

    "হে মানব সকল! তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, নিশ্চয় আমি প্রতিদিন ১০০ বার তওবা করি।" (মুসলিম)

    কিভাবে ইস্তেগফার করবেন:

    ইস্তেগফারের জন্য বিভিন্ন দোয়া রয়েছে। এর মধ্যে ৫টি দোয়া বিশেষভাবে গুরুত্বপূর্ণ:

    দোয়া-১:

    • আরবি: أَستَغْفِرُ اللهَ
    • উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হ
    • অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি

    দোয়া-২:

    • আরবি: أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
    • উচ্চারণ: আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি
    • অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকে ফিরে আসছি

    দোয়া-৩:

    • আরবি: أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
    • উচ্চারণ: আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা-ইলা-হা ইল্লা-হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি
    • অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব এবং তাঁর কাছে আমি তওবা করি

    দোয়া-৪:

    • আরবি: رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ التَّوَّابُ الرَّحِيْمُ
    • উচ্চারণ: রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম
    • অর্থ: হে আমার প্রভু, আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী ও করুণাময়

    দোয়া-৫ (সাইয়েদুল ইস্তেগফার – সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার):

    • আরবি: اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ…
    • উচ্চারণ: আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী…
    • অর্থ: হে আল্লাহ, তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আমি তোমারই গোলাম। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাইছি। তুমি আমাকে মাফ করে দাও, কারণ তুমি ছাড়া কেউ ক্ষমা দিতে পারবে না।

    বিশেষ ফজিলত: সকালে বা রাতে এই দোয়া পড়লে মৃত্যুর আগে এটি পড়লে জান্নাতে প্রবেশের আশ্বাস রয়েছে।

    বিশেষজ্ঞরা মনে করেন, এই দোয়া নিয়মিত পড়া মুসলমানদের আত্মিক শক্তি বৃদ্ধি করে এবং পাপমুক্ত জীবন নিশ্চিত করে। তবে সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হিসেবে সাইয়েদুল ইস্তেগফার পড়াই উত্তম।


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ