বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • চরমোনাই জামেয়া রশিদিয়া: তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ শুরু

    চরমোনাই জামেয়া রশিদিয়া: তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ শুরু
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল আজ বুধবার (২৬ নভেম্বর) জোহরের নামাজের পর শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান ও চরমোনাইয়ের পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

    ঐতিহ্যবাহী এই মাহফিল প্রতি বছর অগ্রহায়ণ ও ফাল্গুন মাসে আয়োজন করা হয়ে থাকে।

    মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। এতে ধর্মীয় আলোচনা, দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত এবং অন্যান্য আধ্যাত্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চরমোনাই তরিকার বার্ষিক মাহফিল ধর্মপ্রাণ মানুষের জন্য আধ্যাত্মিক শান্তি ও সৌহার্দ্য বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে গণ্য হয়।


    মাহফিলের প্রধান কার্যক্রম ও সময়সূচী:
    বয়ানের সময়সূচী: তিন দিনের এই মাহফিলে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় মোট সাতটি প্রধান বয়ান অনুষ্ঠিত হবে।

    উদ্বোধনী ও সমাপনী বয়ান: মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নিজে এই দুটি বয়ান পেশ করবেন।

    মাঝের তিনটি বয়ান: বাংলাদেশ মুজাহিদ কমিটির নায়েবে আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এই বয়ানগুলো পেশ করবেন।
    এছাড়াও, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ বিভিন্ন সময়ে বয়ান করবেন।

    উলামা সম্মেলন: মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটা থেকে দেশের শীর্ষ উলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক নেতার উপস্থিতিতে উলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।

    ছাত্র জমায়েত: তৃতীয় দিন শুক্রবার (২৮ নভেম্বর) একই সময়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা:

    স্বেচ্ছাসেবক: আগত মুসল্লিদের সেবা ও শৃঙ্খলার জন্য সহস্রাধিক স্বেচ্ছাসেবক থাকবেন।

    চিকিৎসা সেবা: চিকিৎসার জন্য একশ’ শয্যার একটি হাসপাতাল থাকবে, যেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক জরুরি সেবা দেবেন। রোগীদের জরুরি স্থানান্তরের জন্য দুইটি ওয়াটার অ্যাম্বুলেন্সসহ মোট পাঁচটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে।

    নিরাপত্তা: পুলিশ-আনসার বাহিনীর পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে এবং ফায়ার সার্ভিসের একটি দল সদাপ্রস্তত অবস্থায় থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন