বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • সুখী হতে হাদিসে বর্ণিত ৫ নির্দেশনা

    সুখী হতে হাদিসে বর্ণিত ৫ নির্দেশনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জীবনের প্রতিদিনই মানুষ নানা চ্যালেঞ্জ, মানসিক চাপ ও অনিশ্চয়তার মুখোমুখি হয়। কখনো পরিস্থিতি এমন হয় যে অনেকে হতাশ হয়ে পড়ে। কিন্তু ইসলাম হতাশা নিষেধ করে এবং আল্লাহর ওপর ভরসা রেখে ইতিবাচকভাবে সামনে এগিয়ে যাওয়ার শিক্ষা দেয়।

    ইসলামের দৃষ্টিতে প্রকৃত ও চূড়ান্ত সুখ লাভ হবে পরকালে। দুনিয়ার জীবন মুমিনের জন্য পরীক্ষার ক্ষেত্র—এখানে সুখের পাশাপাশি দুঃখও অবশ্যম্ভাবী। এ প্রসঙ্গে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত এক হাদিসে নবী মুহাম্মদ (সা.) বলেছেন, “দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফেরের জন্য জান্নাত।” (সহিহ মুসলিম, হাদিস: ৭০৫৮)

    দুনিয়ার জীবন জান্নাতে যাওয়ার একটি সেতুপথ। সেখানেই আমরা চূড়ান্ত ও চরম সুখ লাভ করব। তবে এর অর্থ এই নয় যে আমরা দুনিয়াতে সুখ ও শান্তি পাব না, শুধু কষ্টই করে যাবো।

    সুখ কী?

    সুখ শুধু বস্তুগত অর্জনের নাম নয়। প্রকৃত সুখ হলো—অসুবিধা ও কঠিন পরিস্থিতিতেও অন্তরের প্রশান্তি অনুভব করা। আল্লাহ যা নির্ধারণ করেন তাতে কল্যাণ আছে—এই বিশ্বাসই মুমিনের মনে প্রশান্তি আনে।

    যে ব্যক্তি শুধুই দুনিয়ার সাফল্যকে সুখ মনে করে, সে সবসময় তুলনা, আক্ষেপ ও অশান্তিতে ভোগে। তাই সুখী হওয়ার প্রথম ধাপ হলো মানসিকতার পরিবর্তন।

    হাদিসের আলোকে সুখী থাকার ৫ উপায়
    ১. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা

    জিকির হৃদয় প্রশান্ত করে—এ কথা কোরআনে সুস্পষ্টভাবে বলা আছে।
    আল্লাহ তায়ালা বলেন, “জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি পায়।” (সুরা রাদ, ২৮)
    নানা দুশ্চিন্তা হালকা করতে নিয়মিত আল্লাহকে স্মরণ করুন।

    ২. দোয়া করা

    মুমিনের শক্তি হলো দোয়া। ছোট-বড় সব প্রয়োজনেই আল্লাহর কাছে চাইতে হবে।
    দোয়া কবুলের বিশেষ সময়গুলো—রাতের শেষ তৃতীয়াংশ, জুমার দিনের আসর-মাগরিবের মাঝখান—এসব সময় বিশেষভাবে দোয়া করতে উৎসাহিত করা হয়েছে।

    ৩. নেক আমল বৃদ্ধি করা

    ইমানকে শক্তিশালী করে নেক আমল। নামাজ, রোজা, কোরআন তিলাওয়াত, সদকা—এসব কাজে মন শান্ত হয়।
    পরিবারকে সময় দেওয়া, মানুষের উপকার করা—এসবও নেক আমলের অন্তর্ভুক্ত।

    ৪. ইস্তিগফার করা

    মানুষ ভুল করে, আর ভুলের বোঝা থেকেই মানসিক কষ্ট তৈরি হয়। ইস্তিগফার সেই বোঝা লাঘব করে।
    আবদুল্লাহ ইবন ওমর (রা.) বলেন, “নবী (সা.) প্রতিটি বৈঠকে ১০০ বার ইস্তিগফার পড়তেন।” (আবু দাউদ, হাদিস: ১৫১৬)
    নিয়মিত ইস্তিগফার মনকে হালকা করে, দোয়া কবুলের পথ প্রশস্ত করে।

    ৫. নিজের অবস্থা আরও কঠিন হতে পারতো— এ উপলব্ধি রাখা

    কঠিন সময়েও মনে করতে হবে—এর চেয়ে বেশি বিপদেও অনেকে আছে।
    এই উপলব্ধি কৃতজ্ঞতা সৃষ্টি করে এবং অন্তরে শান্তি আনে।

    জীবন সাময়িক। কষ্ট-দুঃখও সাময়িক। তাই আল্লাহর উপর ভরসা রেখে, যা আছে তাতে সন্তুষ্ট থেকে, নেক কাজের মাধ্যমে হৃদয় পরিশুদ্ধ রাখাই প্রকৃত সুখী জীবনের পথ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন