বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ১৯ দেশের অতিথিরা যোগ দেবেন জোড় ইজতেমায়

    ১৯ দেশের অতিথিরা যোগ দেবেন জোড় ইজতেমায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে চলছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। এখন পর্যন্ত ১৯টি দেশের প্রায় ৭০০ জন বিদেশি মেহমান এতে অংশ নিয়েছেন।

    তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন ।

    তিনি জানান, প্রতি বছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। অনেকে এটাকে জোড় ইজতেমাও বলেন। এবারের জোড়ে এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার প্রায় ৭০০ জন মেহমান ময়দানে অংশ নিয়েছেন।

    রায়হান বলেন, ইজতেমা মাঠের প্রতিটি খিত্তায় ধারাবাহিকভাবে বয়ান ও আমল-আখলাকভিত্তিক আলোচনা চলছে। পাশাপাশি এখান থেকেই নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতিও চলছে। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

    উল্লেখ্য, ইজতেমায় অংশ নিতে এসে এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন