বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • কিয়ামতের দিন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না

    কিয়ামতের দিন যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলাম কেবল নামাজ, রোজা কিংবা বাহ্যিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানুষের অন্তরের নিয়ত, চরিত্রের পবিত্রতা ও সামাজিক আচরণকেও সমান গুরুত্ব দেয়। অনেক সময় এমন কিছু গুনাহ রয়েছে, যেগুলো সমাজে তেমন অপরাধ হিসেবে বিবেচিত না হলেও আল্লাহ তাআলার কাছে সেগুলোর শাস্তি অত্যন্ত ভয়াবহ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন তিনটি মারাত্মক চরিত্রের কথা উল্লেখ করেছেন, যাদের কিয়ামতের দিন শুধু শাস্তিই নয়—বরং আল্লাহর দৃষ্টি ও সম্বোধন থেকেও বঞ্চিত হতে হবে, যা একজন মুমিনের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়।

    এরই প্রেক্ষিতে আবূ বকর ইবনে খাল্লাদ আল বাহিলী (রহ.), আবূ যার (রা.) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

    عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ ثَلاَثَةٌ لاَ يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ الْمَنَّانُ الَّذِي لاَ يُعْطِي شَيْئًا إِلاَّ مَنَّهُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْفَاجِرِ وَالْمُسْبِلُ إِزَارَهُ ‏"‏ ‏.‏

    আবূ বকর ইবনে খাল্লাদ আল বাহিলী (রহ.) ... আবূ যার (রা.) থেকে বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ জন্য কথা বলবেন না।

    (১) খোঁটা দাতা, যে ব্যাক্তি কিছু দান করেই খোঁটা দেয়, (২) যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয় করে এবং (৩) যে ব্যক্তি টাখনুর নিচে ঝুলিয়ে ইযার পরিধান করে। (মুসলিম, হাসিদ : ১০৬)
     হাদিসের ব্যাখ্যা

    এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণির মানুষের কথা উল্লেখ করেছেন, যাদের অপরাধের ভয়াবহতা এতটাই গভীর যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সঙ্গে কথা বলবেন না; এটাই তাদের জন্য চরম লাঞ্ছনা ও কঠিন শাস্তির পূর্বাভাস। সেই তিন ব্যক্তি হচ্ছে-

    প্রথমজন খোঁটা দানকারী : যে ব্যক্তি দান করে উপকারের কথা স্মরণ করিয়ে দেয় বা দানকে অপমানের অস্ত্র বানায়। ইমাম নববী (রহ.) বলেন, ‘দান যদি আত্মশুদ্ধির পরিবর্তে অহংকার ও মানুষকে ছোট করার মাধ্যম হয়, তবে তা ইবাদত না থেকে গুনাহে পরিণত হয়।

    ’ (শরহে মুসলিম)
    দ্বিতীয় জন মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রয়কারী : ইমাম ইবনে হাজার আল-আসকালানী (রহ.) উল্লেখ করেন, এই গুনাহে দুটি অপরাধ একত্রিত হয়; একটি মিথ্যার অপরাধ, অন্যটি মানুষের হক নষ্ট করা। তাই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বড় গুনাহসমূহের অন্তর্ভুক্ত করেছেন। (ফাতহুল বারী)

    তৃতীয় জন অহংকারবশত টাখনুর নিচে ইযার ঝুলিয়ে পরিধানকারী: এখানে মূল অপরাধ কাপড় নয়; বরং অহংকার। ইমাম কুরতুবী (রহ.) বলেন, “যে কাজ অহংকারের প্রতীক হয়ে দাঁড়ায়, তা বাহ্যিকভাবে সামান্য হলেও আখিরাতে ভয়াবহ পরিণতির কারণ হয়।

    এই তিন শ্রেণির মানুষের মাঝে একটি সাধারণ বৈশিষ্ট্য স্পষ্ট—আত্মঅহংকার, মানুষের হক তুচ্ছ করা এবং আল্লাহর নিকট নিজের অবস্থান ভুলে যাওয়া। তাই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না; যা জান্নাতপ্রত্যাশী বান্দার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ