বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • জানা গেল রমজান শুরুর সংশোধিত তারিখ

    জানা গেল রমজান শুরুর সংশোধিত তারিখ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, রমজান মাসের চাঁদ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেখা যেতে পারে, যা মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ।

    প্রথম দিকে ধারণা করা হচ্ছিল যে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রমজানের চাঁদ দেখা দেবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞান গবেষণা সংস্থা জানিয়েছিল, আগামী ১৭ ফেব্রুয়ারি সূর্যাস্তের পরপর আকাশে উঠবে রমজান মাসের চাঁদ।

    কিন্তু আইএসির রোববারের বিবৃতিতে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারি রমজানের চাঁদের গঠন প্রক্রিয়া চূড়ান্ত অবস্থায় থাকবে এবং ১৯ ফেব্রুয়ারি সূর্যাস্তের পর এক মিনিটের জন্য আমিরাতের আকাশে দৃশ্যমান হবে রমজানের চাঁদ।

    ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভের নাম রোজা বা সিয়াম। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানহার না করা এবং ইন্দ্রিয় সংযম পালনকে রোজা বা সিয়াম বলা হয়। ধর্মপ্রাণ মুসলিমরা রমজান মাসে রোজা পালন করেন।

    রমজান মাসের ২৯ অথবা ৩০ তারিখে শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। এই চাঁদ ইসলাম ধর্মের প্রধান উৎসব ঈদুল ফিতরের বার্তা নিয়ে আসে। ঈদুল ফিতর উদযাপনের মধ্যে দিয়ে রমজানের সিয়াম সাধনা শেষ করে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন মুসলিমরা।

    বাংলাদেশে রমজান মাস শুরু হয় মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার একদিন পর থেকে। সেই হিসেবে আইএসির বিবৃতির ভিত্তিতে বলা যায়, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ উঠবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ