শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বিপদে পড়লে এই তিন দোয়া পড়ার গুরুত্ব

    বিপদে পড়লে এই তিন দোয়া পড়ার গুরুত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মানুষের জীবনে বিপদ-আপদ অবিচ্ছেদ্য অংশ। অনেক সময় মানুষ এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়, যখন জাগতিক সব পথ বন্ধ মনে হয়। এ ধরনের চরম সংকটে মহান আল্লাহর ওপর অবিচল বিশ্বাস এবং নির্দিষ্ট কিছু জিকির বা আমল মানুষের অন্তরে প্রশান্তি ফেরায় এবং সংকট উত্তরণে ঐশ্বরিক সাহায্য লাভের পথ প্রশস্ত করে।

    সম্প্রতি আলেমদের পক্ষ থেকে তিনটি বিশেষ জিকিরের সমন্বয়ে একটি আমলের কথা গুরুত্বের সাথে উল্লেখ করা হচ্ছে, যা মুমিন মুসলমানরা যুগ যুগ ধরে বিপদে আত্মরক্ষার ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন।

    সংকট মুক্তির তিন আমল ও পদ্ধতি
    যেকোনো কঠিন পরিস্থিতিতে পূর্ণ ইখলাস বা নিষ্ঠার সাথে নিচের তিনটি দোয়া নির্দিষ্ট সংখ্যায় পাঠ করলে আল্লাহর বিশেষ রহমত ও সাহায্য পাওয়া যায়:

    ১. সমর্পণ ও শক্তির দোয়া: 

    لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ

    (উচ্চারণ: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউ্যুল আজিম)

    তাৎপর্য: এটি আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার ঘোষণা। ২১ বার এই দোয়া পাঠ করলে মানুষ নিজের অক্ষমতা স্বীকার করে আল্লাহর অসীম ক্ষমতার আশ্রয় লাভ করে।

    ২. ক্ষমা ও দয়ার প্রার্থনা:

    أَسْتَغْفِرُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ

    (উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম)

    তাৎপর্য: বিপদ অনেক সময় মানুষের গুনাহের কারণে আসে। ২১ বার ইস্তিগফার পাঠের মাধ্যমে ক্ষমা চাইলে আল্লাহর ক্রোধ প্রশমিত হয় এবং দয়ার দুয়ার উন্মোচিত হয়।

    ৩. প্রিয় নবীজির প্রতি দরুদ:

    اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّد

    (উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ)

    তাৎপর্য: যেকোনো দোয়া কবুলের বড় মাধ্যম হলো দরুদ শরিফ। ২১ বার দরুদ পাঠ করলে বিপদগ্রস্ত ব্যক্তির ওপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং ফেরেশতারা তার জন্য দোয়া করেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন