বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • মৃত্যুর আগ পর্যন্ত জিকিরের গুরুত্ব—নবীজীর শিক্ষা

    মৃত্যুর আগ পর্যন্ত জিকিরের গুরুত্ব—নবীজীর শিক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একবার একজন সাহাবি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, “ইয়া রাসুলাল্লাহ! কোন আমল সবচেয়ে উত্তম?”

    নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন:

    "أَنْ تَمُوتَ وَلِسَانُكَ رَطْبٌ مِنْ ذِكْرِ اللَّهِ"
    অর্থাৎ, তুমি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যেখানে তোমার জিহ্বা আল্লাহর জিকিরে সিক্ত থাকবে।

    নবীজীর এই শিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমরা প্রায়ই ভাবি—বড় বড় ইবাদত করতে হবে, অনেক অর্জন করতে হবে। কিন্তু নবীজী বলেছেন, সবচেয়ে উত্তম হলো—তোমার জিহ্বা সবসময় আল্লাহর স্মরণে থাকুক।

    জিকির কোনো জটিল আয়োজনের বিষয় নয়। এটি করা যায় চলতে চলতে, কাজ করতে করতে, বাসে বা রাস্তায় বসেও। শুধু মনে রাখতে হবে আল্লাহকে। “সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার”—এই ছোট্ট শব্দগুলো যেন সবসময় জিহ্বায় লেগে থাকে।

    নবীজী স্পষ্টভাবে বলছেন, জিকিরের জন্য মসজিদ বা নামাজের সময়ের অপেক্ষা করার দরকার নেই। তিনি বলেন, “যখন তুমি মৃত্যুবরণ করবে”—অর্থাৎ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এর মানে হলো, জিকির শুধুই একটি সময়ের ইবাদত নয়; এটি জীবনের একটি অভ্যাস ও ধারাবাহিকতা।

    যার জিহ্বা সারাদিন আল্লাহর জিকিরে সিক্ত থাকে, তার হৃদয়ও আল্লাহর কাছে থাকে। যার হৃদয় আল্লাহর কাছে, তার জীবনে আসে শান্তি, পথ হয়ে যায় সহজ, এবং মৃত্যুও হয় সুন্দর ও প্রশান্তিময়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ